শনিবার, জুন ১৩, ২০২৬
27.8 C
Dhaka

ব্যক্তিগত তথ্যে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করবে গুগল

টেকভিশন২৪ ডেস্ক: ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিতে ছবি, কনটাক্টসহ ব্যক্তিগত তথ্যে লোন অ্যাপের প্রবেশাধিকার নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে গুগল। সম্প্রতি ব্যক্তিগত লোনসংক্রান্ত নীতিমালায় পরিবর্তন এনেছে প্রতিষ্ঠানটি। খবর টেকটাইমস।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সফটওয়্যার জায়ান্টটি জানায়, যেসব অ্যাপ ব্যক্তিগত লোন দেয় এবং এ-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে সেগুলো আর ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যে প্রবেশ করতে পারবে না। ব্যবহারকারী তথা গ্রাহকের প্রতারণামূলক বা ক্ষতিকর আর্থিক পণ্য ও পরিষেবা থেকে সুরক্ষিত রাখতেই গুগলের এ উদ্যোগ।

পাকিস্তানের লোন অ্যাপগুলোকেও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা মেনে চলতে হবে। এসব অ্যাপের ডেভেলপারকে ঋণদান কার্যক্রম চলমান রাখার জন্য সঠিক নথি সরবরাহ করতে হবে। মূলত লাইসেন্সপ্রাপ্ত ও পরিচিত অ্যাপগুলো যেন দেশটিতে ঋণ প্রদান কার্যক্রম পরিচালনা করতে পারে সেজন্য এ উদ্যোগ। যেসব অ্যাপ লোন দেয়ার দিন থেকে পরবর্তী ৬০ দিন বা তার চেয়ে কম সময়ের মধ্যে অর্থ পরিশোধের কথা বলবে সেগুলোর কার্যক্রম বন্ধ করে দেয়া হবে। যুক্তরাষ্ট্রেও কোনো ব্যক্তিগত লোন অ্যাপের কার্যক্রম পরিচালনার অনুমতি দেয় না গুগল।

এক আপডেটে গুগল জানায়, যেসব অ্যাপ ব্যক্তিগত লোন দেয় কিংবা ঋণদান কার্যক্রম পরিচালনা করে সেগুলো এখন থেকে সংবেদনশীল তথ্যে প্রবেশ করতে পারবে না। এর মধ্যে ছবি, কনটাক্টও রয়েছে।
আগে কেনিয়ার প্লে স্টোর থেকে লোন বা ঋণদান কার্যক্রম পরিচালনায় জড়িত কয়েকশ অ্যাপ বন্ধ করে দিয়েছে গুগল। জানুয়ারিতে নতুন নীতিমালা কার্যকরের অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছিল প্রতিষ্ঠানটি। ২০২২ সালে দেশটিতে ডিজিটাল ক্রেডিট প্রভাইডারস (ডিসিপি) আইন কার্যকর হয়। এরপর পূর্ব আফ্রিকার দেশটি ডিজিটাল ঋণদাতা প্রতিষ্ঠানগুলোকে কার্যক্রম পরিচালনায় লাইসেন্স দেখানোর শর্ত আরোপ করে। নীতিমালার তথ্যানুযায়ী, অনলাইনে ঋণ দেয়ার কার্যক্রম পরিচালনার জন্য কেনিয়ার কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে অনুমতি নিতে হবে।

সম্প্রতি টেকক্রাঞ্চ অনুসন্ধানের মাধ্যমে দেখতে পায়, গুগল প্লে স্টোরের ফাইন্যান্স ক্যাটাগরি থেকে ৫০০ অ্যাপ সরিয়ে নেয়া হয়েছে। ফেব্রুয়ারির শুরুতে এ ক্যাটাগরিতে ৬৫৭টির মতো অ্যাপ ছিল। এগুলোর মধ্যে লোন দেয়ার অ্যাপ, ব্যাংকিং ও বিনিয়োগসংক্রান্ত অ্যাপ ছিল। বর্তমানে ১৯৮টির মতো অ্যাপ সেখানে রয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি