বুধবার, নভেম্বর ৪, ২০২৬
27.9 C
Dhaka

‘ই-জনতা’ চালু করল জনতা ব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: ব্যাংকিং লেনেদেন এবার গ্রাহকের হাতের মুঠোয় নিয়ে এসেছে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক লিমিটেড। বিশ্বমানের ইন্টারনেটভিত্তিক কোর ব্যাংকিংয়ের সুবিধা নিয়ে জনতা ব্যাংক চালু করেছে মোবাইল অ্যাপ ‘ই-জনতা’। এ বছরের ফেব্রুয়ারির ১৫ তারিখ থেকে চালু হওয়া এই অ্যাপটি এরই মধ্যে ৩৪ হাজারেরও অধিক গ্রাহক ব্যবহার করছেন। কোনো ঝামেলা ছাড়াই অ্যাপটির মাধ্যমে এ পর্যন্ত গ্রাহকরা প্রায় ২২ কোটি টাকা লেনদেন করেছেন।

ব্যাংক সূত্রে জানা গেছে, এনড্রয়েড মোবাইল ফোনে গুগল প্লে স্টোর থেকে ই-জনতা ডাউনলোডের পর অ্যাপটি চালুর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ইউজার ভেরিফাইসহ পাঁচটি ধাপে নিবন্ধনপ্রক্রিয়া শেষে তা ব্যবহারের উপযোগী হয়। নিবন্ধনের জন্য ১৩ সংখ্যার অ্যাকাউন্ট নম্বর, জাতীয় পরিচয়পত্রের নম্বর, অ্যাকাউন্টে ব্যবহৃত মোবাইল নম্বর, ই-মেইল আইডি এবং আনুষঙ্গিক তথ্য দিয়ে এ প্রক্রিয়াটি সম্পন্ন করতে হয়। জাতীয় পরিচয়পত্রের চেহারা পরিচিতির (ফেস রিকগনিশন) সঙ্গে অ্যাপের মাধ্যমে তোলা ব্যক্তির ছবির মিল পাওয়া গেলে অ্যাপটি ব্যবহারের পরবর্তী ধাপের অনুমোদন পায়। পরে গ্রাহক ৬ সংখ্যার গোপন পিন নম্বর সংযুক্ত করে অ্যাপটি ব্যবহার করতে পারবেন।

ই-জনতার মাধ্যমে গ্রাহক ঘরে বসে নিজ অ্যাকাউন্টের টাকা জনতা ব্যাংক বা দেশের যেকোনো ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করতে পারেন। যেকোনো ব্যাংকের লোনের কিস্তি পরিশোধ বা যেকোনো ব্যাংকের মাসিক এসপিএস ও ডিপিএসের কিস্তি প্রদানসহ ক্রেডিট কার্ডের বিল দেওয়ারও সুবিধা আছে এতে।

এ ছাড়া ফিন্যানশিয়াল ইকোসিস্টেম ব্যবহার করে বিকাশ ওয়ালেটে অ্যাড মানির সুবিধা এবং কোনো ধরনের চেক বই ছাড়াই শুধু কিউআর কোড স্ক্যানের মাধ্যমে জনতা ব্যাংকের যেকোনো শাখা থেকে টাকা উত্তোলনের সুবিধাও শিগগিরই চালু হবে বলে জানা গেছে। কিউআর কোড যুক্ত হলে গ্রাহকরা সহজে কেনাকাটা ও বিল পরিশোধ করতে পারবেন।

জনতা ব্যাংকের এমডি অ্যান্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ এ বিষয়ে বলেন, ‘২০৪১ সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যাংকিং সেবা দ্রুততর, নিরাপদ ও সহজ করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ব্যাংকিং সেবা গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছাতে ই-জনতা আমাদের একটি বিশেষ উদ্যোগ। গ্রাহক সন্তুষ্টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে দেশ ও জনগণের পাশে থেকে অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে জনতা ব্যাংক লিমিটেড।’

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ইতিহাস গড়ে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: একসময় ল্যাপটপে স্পর্শসংবেদনশীল বা টাচস্ক্রিন প্রযুক্তির ধারণাকে...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

সর্বশেষ

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

বিদ্যুৎ ও ওয়াই-ফাই সংযোগ ছাড়াই চলবে সোলার ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাড়ি, খামার, নির্মাণাধীন ভবন, গুদামঘর কিংবা দূরবর্তী...

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেক জায়ান্ট ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

জেডকেটেকো প্রিমিয়ার রিবেট অ্যাচিভার অ্যাওয়ার্ড পেল স্মার্ট

টেকভিশন২৪ ডেস্ক: চীনের শেনজেনে অনুষ্ঠিত জেডকেটেকো গ্লোবাল কনফারেন্সে প্রিমিয়ার...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

বিডিনগের ২২তম সম্মেলন কক্সবাজারে, নিবন্ধন চলছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের নেটওয়ার্ক প্রকৌশলী, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, প্রযুক্তি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি