সোমবার, জুন ১৫, ২০২৬
35.1 C
Dhaka

মানবিক পৃথিবী গড়তে শিক্ষার শক্তিকে কাজে লাগিয়ে ভবিষ্যত প্রজন্মকে তৈরি করতে হবে

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন শিক্ষার শক্তিকে কাজে লাগিয়ে উন্নত, আধুনিক ও মানবিক পৃথিবী গড়ে তুলতে আমাদের ভবিষ্যত প্রজন্মকে তৈরি করতে হবে। তিনি বর্তমান প্রজন্মই ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে বলেন আজকের শিক্ষার্থীদের মধ্যেই সুপ্ত অবস্থায় লকিয়ে আছে আগামীর দিনের যোগ্য নেতৃত্ব।

প্রতিমন্ত্রী আজ নাটোর সিংড়ার সরকারি ও এমপিওভূক্ত মাধ্যমিক বিদ্যালয় এবং সমমানের মাদ্রাসার ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার ট্যাবলেট ডিভাইস বিতরণ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদেরকে দায়িত্ব নিতে হবে এবং শিক্ষার্থীদের বুদ্ধিদীপ্ত, সাশ্রয়ী, সৃজনশীল ও উদ্ভাবনী মানসিকতায় উদ্বুদ্ধ হতে হবে। তিনি বলেন আজকের শিক্ষার্থীরা যেন কর্মসংস্থানের জন্য শহরমুখী ও বিদেশ যেতে না হয় সেই লক্ষ্যে আমরা হাইটেক পার্ক, শেখ কামাল আইটি ইনকিউবেশন সেন্টার, জয় ডি-সেট সেন্টার প্রতিষ্ঠা করছি। আইসিটি সেক্টরে গত ১৪ বছরে ফ্রিল্যান্সিং, হার্ডওয়্যার ও সফট্ওয়্যার সার্ভিস সেক্টরে ২০ লক্ষ কর্মসংস্থান হয়েছে। বর্তমানে ফ্রিল্যান্সাররা ঘরে বসেই উর্ধ্বগতির ইন্টারনেট, প্রযুক্তির সহায়তা ও মেধাকে ব্যবহার করে বৈদেশিক মুদ্রা আয় করছে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ফলেই এসব সম্ভব হয়েছে বলে তিনি জানান।

পলক শিক্ষার্থীদের শেখ রাসেল ডিজিটাল ল্যাব ব্যবহার করার বিষয়ে গুরুত্বারোপ করেন। যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব রয়েছে সেই স্কুল সমূহের ৪ জন করে শিক্ষককে আইসিটি প্রশিক্ষণ দেয়া হবে। তিনি বলেন বঙ্গবন্ধু বলতেন শিক্ষায় ব্যয় নয়, বিনিয়োগ। বঙ্গবন্ধুর সেই দর্শন অনুসরণ করে শিক্ষার্থীদের ৩১৮টি ট্যাবলেট বিতরণ করা হচ্ছে। এ ট্যাবলেট দিয়ে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের পাশাপাশি দেশ ও বিশ্ব মানবতার প্রয়োজনে ব্যবহার করবে।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুনের সভাপতিত্বে অন্যান্যোর মধ্যে মাধ্যমিক শিক্ষা অফিসার, সিংড়া পরিসংখ্যান দপ্তরের প্রতিনিধি, স্কুল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

মাইক্রোসফটের ‘এক্সবক্স’-এ বিশাল কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক মন্দা ও ধারাবাহিক লোকসানের মুখে বড়...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

সর্বশেষ

ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স২২ ৫জি’ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: ‘জেনন’ সিরিজের অত্যাধুনিক ফিচার ও ৫জি নেটওয়ার্ক...

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন দেশে...

বিকাশ অ্যাপে যুক্ত হলো ‘গেম জোন’

টেকভিশন২৪ ডেস্ক: সবার জন্য সুস্থ ধারার গেমিংকে আরও সহজ,...

এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে লড়ছে বাংলাদেশের ৮ তরুণ তুর্কি

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে...

ইন্টারনেট শিল্পে সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডট ইন্টারনেটের...

শেষ হলো ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি