সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
20 C
Dhaka

এক ঘণ্টা বন্ধ ছিলো ইনস্টাগ্রাম

টেকভিশন২৪ ডেস্ক: কারিগরি ত্রুটির কারণে ১ ঘণ্টা বন্ধ ছিল জনপ্রিয় ফটো ও ভিডিও শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম।  আজ (৯ ফেব্রুয়ারি) মেটা নিয়ন্ত্রিত প্ল্যাটফর্মটি জানায়, প্রযুক্তিগত সমস্যাটি এক ঘণ্টা স্থায়ী ছিল। এরপরে এটি দ্রুত সমাধান করা হয়েছে। খবর রয়টার্স।

এক টুইট বার্তায় ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে, ‘বৃহস্পতিবার রাতের প্রথমভাগে প্রযুক্তিগত সমস্যার কারণে ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম ব্রাউজ করতে সমস্যা হচ্ছিল। আমরা যত দ্রুত সম্ভব সবার জন্য সমস্যাটি সমাধান করেছি।’
বিভিন্ন ওয়েবসাইট ও পরিষেবা তথ্যবিষয়ক প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টর জানিয়েছে, ৫৩ হাজারের অধিক ব্যবহারকারী এ সময়ে ইনস্টাগ্রামে প্রবেশ করতে পারেননি। বিভিন্ন উৎস থেকে পরিষেবা স্ট্যাটাস রিপোর্ট সংগ্রহ করে থাকে ডাউনডিটেক্টর। যার মধ্যে প্ল্যাটফর্মে পাঠানো ব্যবহারকারীর বিভিন্ন সমস্যার তথ্য সংযুক্ত থাকে।

ইনস্টাগ্রাম পুনরায় চালু হওয়ার সঙ্গে সঙ্গেই ডাউনডিটেক্টর জানিয়েছে, যুক্তরাষ্ট্রে প্ল্যাটফর্মটি বন্ধ থাকার রিপোর্ট হাজারের নিচে নেমেছে। এছাড়া যুক্তরাজ্য, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়া মিলিয়ে সংখ্যাটি শতকের কম। 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিডিআই এক্সপোতে যত “সেমিনার এবং প্যানেল আলোচনা”

টেকভিশন২৪ ডেস্ক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি