শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
31.1 C
Dhaka

চলছে বি-ট্র্যাক আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) কতৃক আয়োজিত ‘বি-ট্র্যাক টেকনোলজিস আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩’ এর উদ্বোধন অনুষ্ঠান এবং প্রথম দিনের তিনটি ম্যাচ রবিবার ২৬ ফেব্রুয়ারি রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়।

বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৌফিক এহসান, বিসিএস মহাসচিব কামরুজ্জামান ভূইয়া, কোষাধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম হেলালী, পরিচালক মুহাম্মদ মনিরুল ইসলাম এবং মোশারফ হোসেন সুমন ও টুর্নামেন্টের টাইটেল স্পন্সর বি-ট্র্যাক টেকনোলজিস লিমিটেড এর প্রধান পরিচালন কর্মকর্তা জহিরুদ্দিন মো. নাদিব, আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক বিসিএস সহ-সভাপতি মো. রাশেদ আলী ভূইয়া এবং টুর্নামেন্টের যুগ্ম আহ্বায়ক আকতারুজ্জামান টিটো’র উপস্থিতিতে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার বলেন, বিসিএস দ্বিতীয়বারের মতো এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে। গতবারের চেয়ে আমরা এবারের আসরকে আরো বৃহৎ পরিসরে করার চেষ্টা করেছি। এবার আমরা দলে দুইজন বিসিএস সদস্যকে রাখা বাধ্যতামূলক করেছি। ভবিষ্যতে এই সংখ্যাটা বৃদ্ধি করে প্রযুক্তি খাতে সদস্যদের সম্পৃক্ততা আরো বাড়ানোর চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। ক্রিকেট টুর্নামেন্ট তথ্যপ্রযুক্তি খাতের মানুষদের জন্য মিলনমেলায় পরিণত হয়েছে।

ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৌফিক এহসান বলেন, তথ্যপ্রযুক্তি খাতের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য এমন একটি টুর্নামেন্ট বসন্তের শুরুতে ভিন্ন আমেজ সৃষ্টি করেছে। আজ প্রযুক্তি খাতের এত মানুষকে একসাথে দেখে আমি আনন্দিত। বিসিএস এর এমন আয়োজন অব্যাহত রাখবে বলেই আমি আশা করি।

আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক এবং  বিসিএস সহ-সভাপতি মো. রাশেদ আলী ভূইয়া বলেন, ক্রীড়া আমাদের পেশা নয় বরঞ্চ বিনোদনের উপলক্ষ। বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমরা দ্বিতীয়বারের মতো এই  ক্রিকেট টুর্নামেন্টটির আয়োজন করেছি। পৃষ্ঠপোষক এবং অংশগ্রহণকারী দলদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিসিএস বরাবরের মতো সদস্যদের ক্রীড়ার প্রতি উৎসাহিত করে। এই উৎসাহকে আনুষ্ঠানিক রুপ দিতে আমাদের এই আয়োজন। এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে আমরা বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের আশাবাদ ব্যক্ত করি।

‘বি-ট্র্যাক আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩’- প্রথম দিনে নাঈমা ওয়ারিয়র্স, আরা টেকনোলজিস লিমিটেড এবং টিম অরাসকে হারিয়ে এক্সিবিটাস গর্জন, সি.এস.আই ফাইটার্স এবং রেড্রাগন ওয়ারিয়র্স কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। প্রথম খেলার ম্যান অব দ্য ম্যাচ হয় এক্সিবিটাস গর্জনের অধিনায়ক শাওন, দ্বিতীয় খেলায় ম্যান অব দ্য ম্যাচ সাগর এবং তৃতীয় খেলায় ম্যান অব দ্য ম্যাচ রেড্রাগন ওয়ারিয়র্স এর অধিনায়ক তন্ময়।

সোমবার সকালে ইসেট স্ট্রাইকার্স এর বিপক্ষে খেলবে স্টারেক্স টাইগার্স। দ্বিতীয় খেলায় মতিঝিল সুপার কিংস এর মুখোমুখি হবে ঢাকা আইসিটি অ্যাসোসিয়েশন। দিনের শেষ খেলায় এক্সেল রয়েলস এর মুখোমুখি হবে জাব্রা প্যানাকাস্ট।

‘বি-ট্র্যাক আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩’ এর টাইটেল স্পন্সর বি-ট্র্যাক টেকনোলজিস লিমিটেড,  গোল্ড স্পন্সর গিগাবাইট, এমএসআই এবং টিপি-লিংক। টুর্নামেন্টের সিলভার স্পন্সর ওলা, নেটিশ, রাপো এবং সাউথ বাংলা কম্পিউটার্স।

প্রসঙ্গত, ০২ মার্চ বেলা ১.৩০ মিনিটে বি-ট্র্যাক টেকনোলজিস আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩- এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

সর্বশেষ

চার্জিংয়ে নতুন চমক: রোবট লুক আর এলইডি ডিসপ্লের ইউগ্রিন চার্জিং এডাপ্টার

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন, ট্যাবলেট কিংবা ল্যাপটপ—প্রতিদিনের একাধিক ডিভাইস চার্জ...

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আইসিটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি