বুধবার, জুলাই ২২, ২০২৬
25.7 C
Dhaka

ইন্টারনেটেই প্রিয়জনকে চুমুর স্বাদ পাঠাতে চীনা প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: কাছে থাকা মানুষের প্রতি ভালোবাসা প্রকাশে চুমু দেয় মানুষ। কিন্তু দূরে থাকা প্রিয় মানুষটিকে? তাদের প্রতি ভালোবাসা প্রকাশের উপায় উন্মোচন করল চীনা প্রযুক্তি। সিলিকন ঠোঁটের মাধ্যমে চুম্বন পাঠিয়ে দেয়া যাবে পৃথিবীর যেকোনো প্রান্তের প্রিয়জনের কাছে। খবর সিএনএন।

ডিভাইসটির বিজ্ঞাপন এর মধ্যেই ঝড় তুলেছে চীনা সামাজিক যোগাযোগ মাধ্যমে। অদ্ভুত আবিষ্কারটি করেছে চ্যাংচুও ভোকেশনাল ইনস্টিটিউট অব মেকাট্রনিক টেকনোলজি। সেন্সর যুক্ত থাকবে ডিভাইসটিতে। ব্যবহারকারী সেখানে চুমু দিলে তার চাপ, গতি, তাপমাত্রা ধারণ করে রাখা হবে। রেকর্ড করে রাখবে শব্দ। তারপর চুম্বন ‘সেন্ড’ করা যাবে প্রিয়জনকে।

তবে অনেকে এই ডিভাইসের সমালোচনায় সরব হয়েছেন। কেউ একে ‘নোংরা’ বলে অভিহিত করেছেন। কেউ মনে করছেন অপ্রাপ্তবয়স্করা এর মধ্য দিয়ে অনৈতিক কিছুতে জড়িয়ে পড়তে পারে।

চুম্বন পাঠাতে হলে ব্যবহারকারীকে মোবাইলে অ্যাপ ডাউনলোড দিতে হবে। এরপর মোবাইলের পোর্টে ডিভাইসটি সংযুক্ত করতে হবে। অ্যাপের মাধ্যমে যুক্ত হওয়ার পর ভিডিও কল করা যাবে।

এ আবিষ্কারে নেতৃত্ব দেয়া জিয়াং চংলি বলেন, ‘‌বিশ্ববিদ্যালয় জীবনে আমি এক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলাম। তার সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল ফোন। সেখান থেকেই এমন একটি ডিভাইস তৈরির অনুপ্রেরণা পাই।’

সম্পর্কের বাইরেও অপরিচিতদের সঙ্গে যোগাযোগের সুযোগ থাকবে অ্যাপটিতে। যদি তারা পরস্পরকে পছন্দ করে, তাহলে চুম্বন দেয়া-নেয়া করা যাবে সহজেই। কোন ব্যবহারকারী চাইলে নিজের চুম্বন আপলোড করে রাখতে পারবেন। অন্যরা সেটা ডাউনলোড দিয়ে উপভোগ করবে।

চীনের বৃহত্তম অনলাইন শপ তাওপাও। সেখানে ডিভাইসটির দাম দেখা যাচ্ছে ৪১ ডলার।  

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি