সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
34 C
Dhaka

যে কারণে দেশজুড়ে গ্রামীণফোন গ্রাহকদের নেটওয়ার্ক বিপর্যয়

টেকভিশন২৪ প্রতিবেদক: বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন নেটওয়ার্কে বিভ্রাট দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তের গ্রাহকদের মোবাইল ফোনে নেটওয়ার্ক পাচ্ছেন না। এ নিয়ে ব্যবহারকারীরা বিড়ম্বনায় পড়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

সকাল সাড়ে এগারোটার দিকে গ্রামীণফোন ব্যবহারকারীদের সিম নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। নেটওয়ার্ক শূন্য দেখায়। আউটগোয়িং কল করলে ‘মোবাইল নেটওয়ার্ক নট অ্যাভেইলেবল’ বার্তা প্রদর্শিত হচ্ছে। তবে গ্রামীণফোনের কিছু কিছু গ্রাহকের ফোনে মোবাইল নেটওয়ার্ক স্বাভাবিক আছে।

মোবাইল ফোনে গ্রামীণফোনের নেওয়ার্ক না পেয়ে এভাবে শতশত ব্যবহারকারী ক্ষোভ উগরে দিচ্ছেন ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে।

গ্রামীণফোন তাদের নিজস্ব ফেসবুকে পেজে জানিয়েছে, ফাইবার অপটিক ক্যাবল বিছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হচ্ছে।

গ্রামীণফোনের নেটওয়ার্ক ঠিক হয়ে গেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশার।

আজ বেলা সাড়ে ১১টার দিকে গ্রামীণফোনের নেটওয়ার্ক পেতে সমস্যায় পড়েন গ্রাহকেরা।

সাময়িক অসুবিধার জন্য দু:খ প্রকাশ করেছে দেশের শীর্ষ এই মোবাইল অপারেটরটি।

গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন মো. হাসান বলেন, ফাইবার অপটিকস নেটওয়ার্কে বিঘ্ন ঘটায় সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

সর্বশেষ

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি