সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
25 C
Dhaka

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে আইইবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের ৪২টি দেশে প্রতিনিধিত্বকারী সংগঠন ইন্টারন্যাশনাল ইথনোস্পোর্টস বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আইইবিএ)-এর উপদেষ্টা পরিষদের সদস্য বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানাতে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি, ২০২৩) দুপুর দুইটায় রাজধানীর গুলশানে মো. সাহাবুদ্দিনের ব্যক্তিগত কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন আইইবিএ নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে আইইবিএ প্রতিনিধিরা মো. সাহাবুদ্দিনের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। এসময় নবনির্বাচিত রাষ্ট্রপতিও আইইবিএ-এর সার্বঙ্গীন সাফল্য কামনা করেন।

সৌজন্য সাক্ষাতের প্রতিনিধি দলে আইইবিএ উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে ছিলেন-গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব খন্দকার শওকত হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ফারুক হোসেন, পদ্মাসেতুর প্রধান সমন্বয়ক মেজর জেনারেল (অবঃ) আবু সাঈদ মো. মাসুদ, সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ বেলাল হোসেন, বাংলাদেশে জাপানের বিশ্বখ্যাত ব্র‍্যান্ড সনি’র প্রাতিষ্ঠানিক পরিবেশক ও দেশের ইলেকট্রনিকস, তথ্য-প্রযুক্তি খাতের নেতৃস্থানীয় প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ (সনি-স্মার্ট)-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফা, আলহাজ্ব মকবুল হোসেন কলেজের প্রাধ্যক্ষ আ ফ ম রেজাউল হাসান, বহুজাতিক সংস্থা গালফ নাসিম ও গ্রিন ফিল্ড জেনারেল ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. আকবর হোসেন — আইইবিএ প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. আল মামুন, যুগ্ম সম্পাদক ও সরকারের উপ-সচিব সোহেল আহমেদ, কার্যনির্বাহী সদস্য ও সরকারের উপ-সচিব মো. জিয়াউর রহমান এবং কোষাধ্যক্ষ ড. মো. হারুন রশীদ।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু

টেকভিশন২৪ ডেস্ক: শীত মৌসুমকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

চার্জিংয়ে নতুন চমক: রোবট লুক আর এলইডি ডিসপ্লের ইউগ্রিন চার্জিং এডাপ্টার

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন, ট্যাবলেট কিংবা ল্যাপটপ—প্রতিদিনের একাধিক ডিভাইস চার্জ...

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আইসিটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি