বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
31 C
Dhaka

আইইবিএ-এর উপদেষ্টা হলেন মোহাম্মদ জহিরুল ইসলাম

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের ৪২টি দেশে প্রতিনিধিত্বকারী সংগঠন ইন্টারন্যাশনাল ইথনোস্পোর্টস বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আইইবিএ)-এর উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে যোগ দিয়েছেন একাধারে সমাজসেবক, ক্রীড়াপ্রেমী, শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি বাংলাদেশে জাপানের বিশ্বখ্যাত ব্র‍্যান্ড সনি’র প্রাতিষ্ঠানিক পরিবেশক ও দেশের ইলেকট্রনিকস, তথ্য-প্রযুক্তি খাতের নেতৃস্থানীয় প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ (সনি-স্মার্ট)-এর ব্যবস্থাপনা পরিচালক।

সম্প্রতি আইইবিএ-এর সভাপতি সাবেক শিক্ষা সচিব ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব ড. মো. নজরুল ইসলাম খান (এনআই খান) এবং প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. আল মামুনের আমন্ত্রণে সংগঠনটির উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ জহিরুল ইসলাম। নানা অঙ্গনে সাফল্যমণ্ডিত এই ব্যবসায়ী নেতা ক্রীড়াখাতের উন্নয়নে তাঁর ওপর অর্পিত নতুন দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে বিশ্বের নানা দেশের ঐতিহ্যবাহী খেলা, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দিতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

আইইবিএ-এর উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা হলেন -বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মো. শাহাবুদ্দিন চুপ্পু, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব খন্দকার শওকত হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ফারুক হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আখতার হোসেন, পদ্মাসেতুর প্রধান সমন্বয়ক মেজর জেনারেল (অবঃ) আবু সাঈদ মো. মাসুদ, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব আবদুন নূর মুহম্মদ আল ফিরোজ, সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ বেলাল হোসেন, হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফা, আলহাজ্ব মকবুল হোসেন কলেজের প্রাধ্যক্ষ আ ফ ম রেজাউল হাসান, বহুজাতিক সংস্থা গালফ নাসিম এবং গ্রিন ফিল্ড জেনারেল ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. আকবর হোসেন, স্টেপ মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা তৌহিদ খান, এবং সিকদার ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস কে আব্দুর রফিক আলী।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

সর্বশেষ

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ পাঁচ পুরস্কার রবির

টেকভিশন২৪ ডেস্ক: ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬-এ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর...

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি