বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
31 C
Dhaka

মঙ্গল জয় করতে চান ইলন মাস্ক

টেকভিশন২৪ ডেস্ক: টেসলা ও স্পেস এক্সের কর্ণধার ইলন মাস্ক মহাকাশ জয় করতে চান। এরই ধারাবাহিকতায় আগামী ১০ বছরের মধ্যে মঙ্গলে মানুষ পাঠাতে উদ্যোগ নিয়েছেন।

দীর্ঘদিন ধরে মহাকাশ নিয়ে কাজ করে চলেছে ইলন মাস্কের অ্যারোস্পেস ফার্ম স্পেস এক্স। সেখানে তিনি এমন মহাকাশযান বানানোয় মন দিয়েছেন, যা একই সঙ্গে মহাকাশচারী ও তাদের সমস্ত জিনিসপত্র একই সঙ্গে মহাকাশে বয়ে নিয়ে যেতে পারে সেই রকেট। এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী রকেট বানাতে সক্ষমও হয়েছেন ইলন। চলছে তার প্রোটোটাইপ নিয়ে আরও গবেষণা।

স্পেস এক্স মাঝেমধ্যেই বহু পরীক্ষামূলক উৎক্ষেপণ করে। কিছু দিন আগে স্টারশিপ বুস্টার রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছিল স্পেস এক্স। সেই পরীক্ষামূলক উৎক্ষেপণের ভিডিও নিজের প্রতিষ্ঠান টুইটারে শেয়ার করেছিলেন ইলন। এবার ফের সেই টুইটটাই রিটুইট করলেন মাস্ক। আর সেই টুইটেই ঝরে পড়ল তার একরাশ আশা। তিনি জানিয়ে দিলেন, একদিন তার এই স্টারশিপ রকেটই সকলকে মঙ্গলে নিয়ে যাবে।

এখনও পর্যন্ত তৈরি হওয়া সমস্ত রকেটের মধ্যে এই স্টারশিপই সবচেয়ে শক্তিশালী বলে জানাচ্ছেন বিশেষজ্ঞেরা।
স্পেস এক্সের ওয়েবসাইট অনুযায়ী, একই সঙ্গে ক্রু ও কার্গো- দুই ক্যারি করতে পারবে এই স্পেস এক্স রকেট। শুধু চাঁদ নয়, মঙ্গল বা তার বাইরেও যে কোনও জায়গায় যেতে প্রস্তুত স্পেস। আর তাতে চেপে শুধু নভোচারীরাই নয়, আগামী ১০ বছরের মধ্যেই সাধারণ মানুষও যাবেন মঙ্গলে। আর সে বিষয়ে দুর্দান্ত ভাবে প্রত্যয়ী টেসলা প্রধান।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

সর্বশেষ

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ পাঁচ পুরস্কার রবির

টেকভিশন২৪ ডেস্ক: ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬-এ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর...

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি