সোমবার, জুন ৮, ২০২৬
27.7 C
Dhaka

হ্যাকারওয়ান বাগ হান্ট ২০২৩ এর সফল সমাপ্তি

টেকভিশন২৪ ডেস্কঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর আইডিয়া প্রকল্প কর্তৃক এবং বাগ বাউন্টি এর সৌজন্যে অনুষ্ঠিত হয় হ্যাকারওয়ান বাগ হান্ট ২০২৩ কনটেস্ট। “প্রত্যেকেরই একজন হ্যাকার প্রয়োজন”- এই স্লোগানকে সামনে রেখে শনিবার ৪ ফেব্রুয়ারি ২০২৩ রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আয়োজিত হয় উক্ত বাগ হান্ট প্রতিযোগিতা। ইথিকাল হ্যাকারদের অংশগ্রহণে দিনব্যাপী এই আয়োজনে সকাল থেকেই চলে উক্ত কনটেস্ট। এই আয়োজনটিতে প্রাথমিকভাবে সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ২৫০ জনের বেশি মেধাবী ইথিকাল হ্যাকার অনলাইনে অংশ নেন। পরবর্তীতে নির্বাচিত সেরা ৫০ জনকে নিয়ে আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানের চূড়ান্ত গালা-রাউন্ড।

দিনব্যাপী অনুষ্ঠানটি বিসিসি ভবনের অডিটরিয়ামে তিনটি ধাপে সাজানো হয়। সকালে অনুষ্ঠানটির প্রথম ধাপে উক্ত আয়োজনের শুভ উদ্বোধন ঘোষনা করেন আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মো. আলতাফ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হয় মেধাবী ইথিকাল হ্যাকারদের নিয়ে লাইভ হ্যাকিং সেশন। সেখানে অংশগ্রহণকারীগণ সরাসরি ওয়েব প্ল্যাটফর্মের নিরাপত্তাজনিত ত্রুটিসমূহ খুজেঁ বের করেন। অনুষ্ঠানের শেষ ধাপে কনফারেন্স সেশন আয়োজনসহ পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।

হ্যাকার ওয়ান বাগ হান্ট ২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব (গ্রেড -১) রণজিৎ কুমার।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকো-সিস্টেম এর প্রকল্প পরিচালক আবুল ফাতাহ মোঃ বালিগুর রহমান, আইডিয়া প্রকল্পের সিনিয়র পরামর্শক সিদ্ধার্থ গোস্বামী, কমিউনিকেশন্স বিষয়ক পরামর্শক সোহাগ চন্দ্র দাস, পরামর্শক আবুল কালাম এহসানুল কালাম আজাদ, পরামর্শক মোঃ মোমেনুল ইসলাম, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের হেড অফ ইনফরমেশন সিকিউরিটি আবুল কালাম আজাদ এবং বিটলস এর  চিফ সাইবার অপারেশন অফিসার শাহী মির্জা- সহ আরো অনেকে। বাগ হান্ট ২০২৩ ইভেন্টে চ্যাম্পিয়ন হয়ে ২৫,০০০ টাকা জিতে নিয়েছেন নাইটমেয়ার্স। উক্ত আয়োজনে ১ম রানারআপ হিসেবে ১৫,০০০ টাকা পুরস্কার গ্রহণ করেন অসরাফি। কনটেস্টে ২য় রানারআপ হয়ে ‘টবি’ জিতে নিয়েছেন ১০,০০০ টাকা পুরস্কার। অনুষ্ঠানে প্রধান অতিথি সহ বিশেষ অতিথিগণ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এছাড়া, সেরা বাগ ফাইন্ডারদেরকে দেওয়া হয় আরো ১ লক্ষ ৯ হাজার টাকার বাগ বাউন্টি পুরস্কার।

ইভেন্টটিতে সার্বিক সহযোগিতায় ছিল হ্যাকারওয়ান, হ্যাকারওয়ান (ক্রাউডসোর্স সিকিউরিটি প্লাটফর্ম), বাগবাউন্টিহান্টার.কম, ল্যাব এআর, পেন্টেস্টারল্যাব, ডিসক্লোসিফাই, গট-মাই-হোস্ট। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন তহমিনা তাহরিম ইস্তি।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

সর্বশেষ

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ন্যাশনাল সেকেন্ডারি সায়েন্স টিচার্স কনফারেন্স আয়োজনে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা...

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের...

চাকরির ভুয়া ইমেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, ক্যাসপারস্কির সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি