সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
22 C
Dhaka

দোতলা ডিজাইনের ল্যাপটপ আনছে লেনোভো!

টেকভিশন২৪ ডেস্কঃ বিগত কয়েক বছর ধরে ল্যাপটপের ডিজাইনে খুব বেশি পরিবর্তন আনতে পারেনি প্রযুক্তি কোম্পানিগুলো। এবার সেই ধারণাকে বদলে দিয়েছে বিশ্বের শীর্ষ ল্যাপটপ প্রস্তুতিকারক কোম্পানি লেনোভো। চলমান আন্তর্জাতিক কনজ্যুমার ইলেকট্রনিক্স শো’তে (সিইএস) যুগান্তকারী ডিজাইনের ল্যাপটপ এনেছে কোম্পানিটি। যার মডেল লেনোভো ইয়োগা বুক ৯আই।

ল্যাপটপটি দেখতে অনেকেটাই দোতলা ডিজাইনের তৈরি। এতে রয়েছে ডুয়াল মনিটর। সঙ্গে রয়েছে রিমুভেবল কিবোর্ড। একাধিক উপায়ে এই ল্যাপটপ ব্যবহার করা যাবে। একদিকে যেমন ডুয়াল মনিটর সেটআপ থাকছে, অন্যদিকে ভাঁজ করে ট্যাবলেট হিসাবে ব্যবহার শুরু করা যাবে।

এই ডুয়াল স্ক্রিন ল্যাপটপে রয়েছে দুইটি ওএলইডি ডিসপ্লে। ১৩.৩ ইঞ্চি এই ডিসপ্লেতে রয়েছে ২.৮ রেজুলেশন, এইচডিআর সাপোর্ট এবং মাল্টিটাচ জেসচার। ডিসপ্লে দুটির মাঝের ভাঁজে রয়েছে স্পিকার। পারফরমেন্সর দিক দিয়ে রয়েছে ১৩ জেনারেশনের ইন্টেল আই৭ প্রসেসর।
লেনোভাের এই ল্যাপটপে আছে ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ। এছাড়াও রয়েছে ৮০ ওয়াটএইচ ব্যাটারি। ডুয়াল ডিসপ্লে মোডের এই ল্যাপটপে ১০ ঘণ্টা ব্যাকআপ পাওয়া যাবে। সিঙ্গেল স্ক্রিন মোডে চলবে ১৪ ঘণ্টা। এই ল্যাপটপের ওজন মাত্র ১.৩৮ কেজি।

চলতি বছরের জুন মাসে এই ল্যাপটপ বিক্রি শুরু হবে। ল্যাপটপের বাজার মূল্য হবে ২১০০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ১৮ হাজার টাকা। 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিডিআই এক্সপোতে যত “সেমিনার এবং প্যানেল আলোচনা”

টেকভিশন২৪ ডেস্ক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি