শনিবার, আগস্ট ২২, ২০২৬
31 C
Dhaka

উদ্যোক্তারা হলেন সাহসী এবং কৌশলী: প্রফেসর আবদুল্লাহ

টেকভিশন২৪ ডেস্কঃ উদ্ভাবনের ক্ষেত্রে তরুণদের উৎসাহ প্রদানের পাশাপাশি উদ্যোক্তা হবার আহ্বান জানাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কর্তৃক বাস্তবায়নাধীন আইডিয়া প্রকল্প এর “স্টার্টআপ কম্পাস” এর ২য় ক্যাম্পেইন অনুষ্ঠিত হলো নর্দার্ন ইউনিভার্সিটিতে।

৮ জানুয়ারি ২০২৩ রবিবার ঢাকার আশকোনায় উক্ত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট এর চেয়ারম্যান প্রফেসর ড: আবু ইউসুফ মো: আবদুল্লাহ। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দার্ন ইউনিভার্সিটি এর উপাচার্য প্রফেসর ড: আনোয়ার হোসেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিয়া প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মো: আলতাফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড: আবু ইউসুফ মো: আবদুল্লাহ বলেন যে উদ্যোক্তারা হলেন সাহসী এবং কৌশলী। তিনি আরো বলেন যে নিজেদের স্বপ্নকে সুন্দরভাবে বাস্তবায়নের জন্যে নিরলসভাবে কাজ করে যায় উদ্যোক্তারা। তিনি উদ্যোক্তা সংশ্লিষ্ট বাংলাদেশ সরকারের বিভিন্ন কার্যক্রমকে সাধুবাদ জানান। সবশেষে, তিনি নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট এর পক্ষ থেকে নর্দার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা হতে আগ্রহী স্টার্টআপ বা উদ্যোক্তাদের কার্যক্রমের কল্যাণে এক কোটি টাকা অর্থ অনুদান প্রদানের ঘোষণা দেন।

আইডিয়া প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মো: আলতাফ হোসেন বলেন যে উদ্যোক্তাদের কল্যাণে আইডিয়া প্রকল্প নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন ২০৪১ সালের মধ্যে স্মার্ট ও উন্নত বাংলাদেশ বাস্তবায়নের কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে। বাংলাদেশে স্টার্টআপ ইকোসিস্টেম সফলভাবে গড়ে তুলতে বাংলাদেশের সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। পরে, তিনি ডিজিটাল বাংলাদেশ এর সফলতা সকলের নিকট তুলে ধরেন।

উক্ত ক্যাম্পেইনের অংশ হিসেবে সকালে উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেন্টরিং সেশন গ্রহণ করেন পাঠাও এর সহ প্রতিষ্ঠাতা আহমেদ ফাহাদ এবং বেটার স্টোরিজের চিফ স্টোরি টেলার মিনহাজ আনোয়ার। এছাড়া, আইডিয়া প্রকল্পের সফল পোর্টফোলিও স্টার্টআপ “প্রেসক্রিপশন বাংলাদেশ” এর প্রতিষ্ঠাতা ইসরাত এরিনা তার স্টার্টআপ সম্পর্কিত অভিজ্ঞতা উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারিদের সাথে শেয়ার করেন।

স্টার্টআপ কম্পাস এর উক্ত অনুষ্ঠানে নর্দার্ন ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এছাড়া, নর্দার্ন ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর নজরুল ইসলাম, রেজিস্ট্রার কমোডর মনিরুল ইসলাম, আইটি বিভাগের পরিচালক সাদ আল জাবির আবদুল্লাহ, মার্কেটিং বিভাগের তাসনুভা মুরসালাত সিমরান, আইডিয়া প্রকল্পের জ্যেষ্ঠ পরামর্শক ও স্টার্টআপ কম্পাসের মূখ্য সমন্বয়ক সিদ্ধার্থ গোস্বামী, আইডিয়া প্রকল্পের পরামর্শক আবুল কালাম এহসানুল আজাদ, আইডিয়া প্রকল্পের কমিউনিকেশন্স বিষয়ক পরামর্শক সোহাগ চন্দ্র দাস, মানব সম্পদ বিষয়ক পরামর্শক মো: নাজিম উদ্দিন-সহ নর্দার্ন ইউনিভার্সিটি এবং আইডিয়া প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

আইসিটি একাডেমি করতে ঢাবি ও হুয়াওয়ের চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট (সিআইডিইউ) একটি...

টিএমজিবি ও রশিয়ান হাউসের পরিচালকের মধ্যে সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে প্রযুক্তি সাংবাদিকতা ও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি