বুধবার, অক্টোবর ৭, ২০২৬
29.8 C
Dhaka

বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে আরো ৩ বিভাগে ‘বিজ্ঞান উৎসব’

টেকভিশন২৪ ডেস্কঃ ঢাকা, চট্টগ্রামের পর সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগের ১০০-এরও অধিক স্কুলের শিক্ষার্থীদের উদ্ভাবনী ও গবেষণাধর্মী বিভিন্ন প্রকল্প প্রদর্শন, কুইজ, বিজ্ঞানবিষয়ক আলোচনা, রোবট প্রদর্শনী, প্রশ্নোত্তর পর্ব এবং বিজ্ঞান ম্যাজিকসহ নানান আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব ২০২২’-এর আরো তিনটি আঞ্চলিক পর্ব।

বিকাশ ও বিজ্ঞান ভিত্তিক মাসিক পত্রিকা বিজ্ঞানচিন্তা-র যৌথ আয়োজনে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, রাজশাহী কলেজ এবং রংপুর জিলা স্কুলে আয়োজিত এই উৎসবে তিন বিভাগ থেকে প্রায় ১০০ টি প্রজেক্ট প্রদর্শিত হয় যেখানে ১০০০-এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে।

উৎসবে খুদে বিজ্ঞানীরা নানান উদ্ভাবনী প্রকল্পের মধ্য থেকে প্রতিটি বিভাগে সেরা দশ প্রকল্পকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি, প্রতিটি উৎসবে কুইজে অংশগ্রহণকারী মাধ্যমিকের ১০ জন ও নিম্ন মাধ্যমিকের ১০ জন বিজয়ীকে পুরস্কার দেয়া হয়।

সিলেটে জাতীয় পতাকা ও উৎসবের পতাকা উত্তোলন, জাতীয় সংগীত এবং শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো জামাল উদ্দিন ভূঞা, রাজশাহীতে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ মোহা. আব্দুল খালেক এবং রংপুরে অনুষ্ঠানের উদ্বোধন করেন রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক এ আর মিজানুর রহমান এছাড়াও রংপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক চিত্রলেখা নাজনীন। তিনটি অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন বিকাশের ইভিপি ও হেড অব রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা হুমায়ুন কবির এবং বিজ্ঞানচিন্তার নির্বাহী সম্পাদক আবুল বাসার।

’বিজ্ঞানে বিকাশ’ স্লোগান নিয়ে দেশব্যাপী শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষা ও চর্চায় আগ্রহী করতে বিজ্ঞান উৎসব শুরু হয় ২০১৯ সাল থেকে। তারই ধারাবাহিকতায় ঢাকা ও চট্টগ্রামে বিজ্ঞান উৎসব আয়োজন করা হয়। এবার আয়োজিত হলো রাজশাহী, সিলেট ও রংপুরে। এরপর বরিশাল ও খুলনা বিভাগে অনুষ্ঠিত হয়ে ঢাকায় জাতীয় পর্যায়ে চূড়ান্ত পর্বের আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে ২০২২ এর বিজ্ঞান উৎসব। এই আঞ্চলিক উৎসবগুলোর বিজয়ীরা ঢাকায় অনুষ্ঠিত জাতীয় উৎসবে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি