বুধবার, অক্টোবর ৭, ২০২৬
25.7 C
Dhaka

স্যামসাংয়ের কমদামি স্মার্টফোনেও ফাইভজি নেটওয়ার্ক!

টেকভিশন২৪ ডেস্কঃ বিশ্বব্যাপী ফাইভজি নেটওয়ার্কের বাণিজ্যিকীকরণের পর বিভিন্ন কোম্পানির তাদের একাধিক স্মার্টফোনে পঞ্চম প্রজন্মের এই নেটওয়ার্ক পরিষেবা চালু করে। শুরুর কয়েক বছর ফাইভজি নেটওয়ার্ক শুধুমাত্র ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে সীমাবদ্ধ ছিল। বর্তমানে বেশ কিছু মিড-রেঞ্জের স্মার্টফোনে ফাইভজি নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে। এন্ট্রি-লেভেলের ফোনেও এই নেটওয়ার্ক সাপোর্ট করতে দেখা যাচ্ছে।

আগামী বছরের মধ্যেই একাধিক শীর্ষস্থানীয় ব্র্যান্ড ফাইভজি কানেক্টিভিটিযুক্ত বেশ কয়েকটি বাজেট স্মার্টফোন উন্মোচন করার প্রস্তুতি নিচ্ছে। শোনা যাচ্ছে, স্যামসাং তাদের কমদামের ফোনে ফাইভজি নেটওয়ার্ক সরবরাহ করার পরিকল্পনা করছে।

এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, স্যামসাং তাদের সকল বাজেট ফোন ফাইভজি নেটওয়ার্কের সক্ষমতায় বাজারে নিয়ে আসবে। তাদের লক্ষ্য ফোনের সকল মডেল ফাইভজি নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা। তাই ফোরজির তুলনায় স্যামসাং ফাইভজি ফোনকে বেশি গুরুত্ব দিচ্ছে।

এদিকে জানা গেছে, স্যামসাং-অ্যাপলের মতো বড় স্মার্টফোন ব্র্যান্ড তাদের উৎপাদন কমানোর পরিকল্পনা করছে। বিশ্বব্যাপী মোবাইল ফোন শিল্পে চলতি বছর বেশ খারাপ প্রভাব পড়েছে। বিক্রি কমে আসায় উৎপাদনও কমাতে শুরু করেছে। প্রতিষ্ঠানগুলো বাজারের ঝুঁকি কমাতে যথাসাধ্য চেষ্টা করছে।

প্রযুক্তি বিশ্লেষকরা মনে করেন, চলতি অর্থবর্ষে অর্থনৈতিক প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি এবং করোনার কারণে বিশ্বব্যাপী মোবাইল ফোনের শিপমেন্ট মাত্র ১.২৬ বিলিয়ন ইউনিটে নেমে আসতে পারে। ২০২১ সালের র তুলনায় যা ৬.৮ শতাংশ কম।

তবে আগামী বছর বিশ্বব্যাপী মোবাইল ফোন সরবরাহের পরিমাণ প্রায় ৫.২ শতাংশ বৃদ্ধি পেতে পারে।

এই সপ্তাহের জনপ্রিয়

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি