সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
25.7 C
Dhaka

টফি-তে ফিফা বিশ্বকাপ কাতার ২০২২ এ  ১০০ কোটি ভিউয়ের মাইলফলক

টেকভিশন২৪ ডেস্কঃ  ফিফা বিশ্বকাপ কাতার ২০২২TM–এর  প্রায় ১০০ কোটি ভিউ নিয়ে, নতুন এক মাইলফলক অর্জন করেছে বাংলাদেশে এই টুর্নামেন্টের একমাত্র ডিজিটাল সম্প্রচারকারী প্লাটফর্ম টফি। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি দেখতে  প্রায় ১.৫৫ কোটি  দর্শক একত্রিত হয়েছিল টফিতে ,যা দেশের ডিজিটাল সার্ভিসেস প্ল্যাটফর্মের জন্য একটি রেকর্ড। ১৮ নভেম্বর ২০২২ তারিখে টুর্নামেন্টটি শুরু হওয়ার পর থেকে ফাইনাল পর্যন্ত, প্রতিটি ম্যাচ উপভোগ করতে দেশের ফুটবল ভক্তরা টফিকে বেছে নিয়েছে। বাংলাদেশে প্রথমবারের মতো লক্ষ লক্ষ দর্শক এই ফুটবলের আসর দেখার জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম বেছে নিয়েছে, যা আগে সম্প্রচার করা হতো শুধু টিভিতে।

বাংলালিংক ফিফা বিশ্বকাপ কাতার ২০২২TM এর একমাত্র লাইসেন্সপ্রাপ্ত মোবাইল সম্প্রচারকারীর স্বত্ব গ্রহণ করে। বাংলালিংক-এর ডিজিটাল বিনোদনের অ্যাপ টফি দেশের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম হিসাবে এই মেগা  ইভেন্টটি লাইভ স্ট্রিম করেছে, যাতে ফুটবল ভক্তরা যেকোনো নেটওয়ার্ক থেকে বিশ্বকাপের সব ম্যাচ টফি-তে উপভোগ করেছে। এছাড়া বড় পর্দায় বিশ্বকাপ নিয়ে আসতে, ও দর্শকদের আরও স্বাচ্ছন্দ্যের সাথে খেলা দেখার অভিজ্ঞতা দিতে ভিশন, ওয়ালটন এবং র‌্যাংগস এর  মতো শীর্ষস্থানীয় স্মার্ট টিভি ব্র্যান্ডগুলির সাথে চুক্তিবদ্ধ হয় টফি।

বিকাশ বাংলালিংক-এর পেমেন্ট ও অ্যাডভার্টাইজিং পার্টনার হিসেবে সহযোগিতা করেছ, এবং টফি-তে দর্শকদের জন্য আকর্ষণীয় প্যাকেজ অফার করেছে। বাংলালিংক স্ট্রিমিং স্কেলেবিলিটি ,এবং অরগ্যানিক সার্চ রেজাল্টের জন্য গুগল-এর সহযোগিতাও নিয়েছে। এছাড়া বাংলালিংক ফাইনাল ম্যাচের দিন কনসার্টসহ একটি ফুটবল উৎসবের আয়োজন করে, যাতে অংশগ্রহণ করে হাজার হাজার ফুটবল ফ্যান।

বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক্র অস বলেন, “ভবিষ্যৎমুখী একটি ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে আমরা মানুষের খেলা দেখার ধরনে যে পরিবর্তন এসেছে, সেটিকে বিবেচনা করেছি। আমরা দর্শকদেরকে নিজেদের মতো করে খেলা উপভোগের সুযোগ দিয়েছি টফি-তে। দর্শকদের এই বিপুল সাড়া ডিজিটাল অপারেটর হিসাবে আমাদের অগ্রযাত্রার আরও একটি প্রতিফলন। আমরা সব দর্শক, অংশীদার এবং বিজ্ঞাপনদাতাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তাদের উৎসাহ এবং সমর্থন টফি-এর এই প্রচেষ্টাকে  সফল করেছে। এই সাফল্য সামনের দিনগুলিতে টফি-তে আরও উন্নত মানের কনটেন্ট নিয়ে আনতে  উৎসাহিত করবে।”

টফি দর্শকদের ডিজিটাল বিনোদনের সেরা অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি