রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
26 C
Dhaka

আইফোন ব্যবহারকারীদের ব্লু টিকের জন্য গুনতে হবে বাড়তি টাকা

টেকভিশন২৪ ডেস্কঃ বিশ্বের ধনী ইলন মাস্ক জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনে নেওয়ার পরই ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা ব্যবহারে খরচ বাড়ানোর ঘোষণা দেন। আগে ছিল ৩ ডলার ৯৯ সেন্ট, এখন তা বাড়িয়ে ৭ ডলার ৯৯ সেন্ট করা হয়েছে।

তবে অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেম (আইফোন) থেকে টুইটারের ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা গ্রহণ করলে ব্যবহারকারীদের গুনতে হবে বাড়তি টাকা। এক্ষেত্রে মাসিক খরচ হবে ১০ ডলার ৩৮ সেন্ট। তবে টুইটারের ওয়েব ভার্সন থেকে ব্লু টিক সেবা গ্রহণে পূর্ব নির্ধারিত ৭ ডলার ৯৯ সেন্টই গুনতে হবে।

টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়, অ্যাপল তাদের আইফোনসহ অন্যান্য ডিভাইসে থাকা অ্যাপসগুলোর কাছ থেকে ৩০ ভাগ লভ্যাংশ নেয়। অ্যাপ স্টোরের খরচ মেটাতেই মূলত অ্যাপল ব্যবহারকারীদের সাবস্ক্রিপশন ফি বাড়ানোর সিদ্ধান্ত নেয় টুইটার কর্তৃপক্ষ।

টুইটারের ব্লু টিক সেবা আপাতত বন্ধ রয়েছে। পুনরায় চালু হওয়ার পর থেকেই এই বাড়তি ফি গুনতে হবে অ্যাপল ডিভাইস ব্যবহারকারীদের।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

সর্বশেষ

ঢাকায় রাশিয়ান হাউসে সাংবাদিকদের নিয়ে আরটি’র বিশেষ সেমিনার অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: রাশিয়ান হাউস ইন বাংলাদেশের সহযোগিতায় রাশিয়া টুডে...

আইটিইএস শিল্পের উন্নয়নে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বাক্কো কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি