সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
30 C
Dhaka

নতুন ফোনের ক্যামেরায় চমক!

টেকভিশন২৪ ডেস্কঃ ভিভোর এক্স সিরিজের নতুন ফোন চীনের বাজারে এসেছে। সিরিজে তিনটি মডেল রয়েছে- এক্স৯০, এক্স৯০ প্লাস এবং এক্স৯০ প্রো প্লাস ফাইভজি। আলাদা নজর কেড়েছে এক্স৯০ প্রো প্লাস ফাইভজি ফোনটি। ফোনে রয়েছে ইউএসপি ক্যামেরা, ১-ইঞ্চি সনি ক্যামেরা সেন্সর। এই সেন্সর থাকায় ডিএসএলআর ক্যামেরা হার মানবে ভিভোর নতুন ফোনের কাছে।

প্রো প্লাস ফাইভজি ডিভাইসে রয়েছে ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফোনের ডিসপ্লে রেজুলেশন ২,৮০০ বাই ১,২৬০ পিক্সেল, যা বর্তমান সময়ের ফোনে খুব একটা দেখা যায় না। রেজুলেশনের আকার বেশি থাকায় ভিডিও দেখা বা গেম খেলায় অন্যরকম অভিজ্ঞতা পাওয়া যাবে।

ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অরিজিন ওএস ৩ কাস্টম স্কিন। এতে থাকছে কাস্টম আইএসপি, যা পোর্ট্রেট মোড শটসহ লো লাইট ক্যামেরা পারফরম্যান্স উন্নত করতে পারে। ফোনের পারফরম্যান্সের জন্য থাকছে শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট। এই চিপসেটের ফোন বাজারে নেই বললেই চলে। ১২ জিবি র‌্যামের এই ফোনে স্টোরেজের দুটি ভ্যারিয়েন্টে রয়েছে ২৫৬ জিবি ও ৫১২ জিবি।

ফোনে চারটি রিয়ার ক্যামেরা রয়েছে। এগুলো হলো- ৫০ মেগাপিক্সেল ১-ইঞ্চি সনি আইএমএক্স৯৮৯ প্রাইমারি ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেল আইএমএক্স৫৯৮ আল্ট্রাওয়াইড সেন্সর, ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৭৫৮ পোর্ট্রেট সেন্সর এবং ১০০এক্স ডিজিটাল জুমসহ ৬৪ মেগাপিক্সেল অমনিভিশন ওভি৬৪বি৪০ টেলিফটো ক্যামেরা।

সেলফিপ্রেমীদের জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ক্যামেরায় ফোরকে ভিডিও করা যাবে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

সর্বশেষ

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি