মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
27 C
Dhaka

বিশ্বকাপের মৌসুমে গোল করে জিতে নিন স্মার্টফোন ডিভাইস

টেকভিশন২৪ ডেস্কঃ ফুটবল বিশ্বকাপ উদযাপনে স্যামসাং আয়োজন করেছে এক দুর্দান্ত ফ্যান কনটেস্ট- ‘গ্যালাক্সি গোল চ্যালেঞ্জ।’ এই চ্যালেঞ্জের নিয়ম খুবই সহজ, যতো বেশি সম্ভব গোল করতে হবে; আর এজন্য প্রতি সপ্তাহের শেষে সুযোগ থাকবে আকর্ষণীয় পুরস্কার জিতে নেয়ার। 

স্যামসাংয়ের গ্যালাক্সি গোল চ্যালেঞ্জে স্কোর করতে প্রয়োজন হবে না কোনো গোলবারের জালে বল পাঠাতে; শুধু ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে একটি মাইক্রোসাইটে লগ-ইন করলেই হবে। লগ ইন করার পরই হোমপেজে নিয়ম, লিডারবোর্ড ও পুরস্কারের তালিকা দেখা যাবে। ‘প্লে’ অপশনে ট্যাপ বা ক্লিক করলে খেলা শুরু হবে। এরপর অংশগ্রহণকারীদের ফোনের ক্যামেরা দিয়ে একটি বৃত্ত খুঁজে বের করার জন্য স্ক্রিনে ফুটবল ট্যাপ করে ধরে রাখতে হবে – লক্ষ্য একটাই, ‘গোল’ দেয়া। সবচেয়ে ভালো সার্কেল বা বৃত্ত আকার ভিত্তিতে পয়েন্ট দেয়া হবে। পাশাপাশি, জয় নিশ্চিত করার জন্য সবচেয়ে কম চেষ্টা করে কম সময়ে সবচেয়ে ভালো বৃত্ত আঁকতে হবে।

প্রত্যেক ব্যবহারকারীকে প্রতিদিন ১০টি করে গোল করতে পারবেন। এছাড়াও, অংশগ্রহণকারীরা শেয়ার পয়েন্ট ফিচারের মাধ্যমে তাদের পয়েন্টস বন্ধুদের সাথে শেয়ার করে ২০ বোনাস পয়েন্ট অর্জন করতে পারবেন। সপ্তাহের পুরো পয়েন্টের ওপর ভিত্তি করে, সপ্তাহে ৫ জন ভাগ্যবান বিজয়ী পুরস্কার হিসেবে পাবেন গ্যালাক্সি স্মার্টফোন ও অন্যান্য ডিভাইস। ক্যাম্পেইনের শেষে, মেগা কম্বো পুরস্কার পাবেন সেরা ৩ বিজয়ী। 

এ নিয়ে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের হেড অব এমএক্স বিজিনেস মো. মূয়ীদুর রহমান বলেন, “বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া উৎসবটি এখন চলছে; আর আমরা এই উৎসবটি স্যামসাংয়ের ফ্যান ও ফলোয়ারদের জন্য স্মরণীয় করে রাখতে চাই। মাঠে যখন ফুটবল খেলার উন্মাদনা চলবে, তখন আমাদের ফ্যানরাও গ্যালাক্সি গোল চ্যালেঞ্জের মাধ্যমে ঘরে বসেই আনন্দ উদযাপন করতে পারবেন।”

গ্যালাক্সি গোল চ্যালেঞ্জ চলবে ১৭ ডিসেম্বর ২০২২ পর্যন্ত। এ চ্যালেঞ্জটি তে অংশগ্রহণ করতে যে কোনো এন্ড্রয়েড স্মার্টফোন (এন্ড্রয়েড ৭+) থেকে লগ ইন করতে হবে ।

এ চ্যালেঞ্জে অংশ নিতে ফ্যানদের লগ ইন করতে হবে: samsunggol.com এই ওয়েবসাইটে।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

সর্বশেষ

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি