বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
28 C
Dhaka

১১ হাজার কর্মী ছাঁটাই করছে মেটা

টেকভিশন২৪ ডেস্কঃ ১১ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। যা প্রযুক্তি জায়ান্টের ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য ছাঁটাই হতে যাচ্ছে। বুধবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা বলা হয়েছে। আয় কমে যাওয়া এবং বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এক ব্লগ পোস্টে বলেন, মেটার ইতিহাসে আমি সবচেয়ে কঠিন কিছু পরিবর্তনের কথা আপনাদের জানাতে যাচ্ছি। আমি আমাদের প্রতিষ্ঠানের ১৩ শতাংশ কর্মী কমানোর সিদ্ধান্ত নিয়েছি। আমাদের প্রতিভাবান ১১ হাজারের বেশি কর্মীকে চাকরি ছেড়ে যেতে হবে।

জাকারবার্গ আরও বলেন, এমন ছাঁটাই প্রতিষ্ঠানটির ওপর খারাপ প্রভাব ফেলবে। আমরা প্রতিষ্ঠানটির কলেবর ছোট করতে এবং দক্ষ হিসেবে গড়ে তুলতে বাড়তি কিছু পদক্ষেপ গ্রহণ করছি। ব্যয় কমাতে আগামী বছরের প্রথম ত্রৈমাসিক নিয়োগ বন্ধ রাখা হবে।

এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত মেটায় ৮৭ হাজারের বেশি কর্মী ছিল।

অক্টোবরে এক বার্তায় মেটা জানিয়েছে, আগামী বছর মেটার ৬৭ বিলিয়ন ডলার লোকসান হওয়া আশঙ্কা রয়েছে। চলতি বছরের এ সময়ের মধ্যেই আধা ট্রিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়েছে মেটা। 

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি