শনিবার, জুন ১৩, ২০২৬
28.1 C
Dhaka

ড্যাফোডিল ইউনিভাসিটিতে সাইবার সিকিউরিটি বিষয়ক সচেতনতা বাড়াতে কর্মশালা

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীদের সাইবার সিকিউরিটি বিষয়ক সচেতনতা বাড়াতে আজ ৩১শে অক্টোবর আশুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার, সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে ‘ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে সাইবার সিকিউরিটি সচেতনতা’ শিরোনামে এক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলাটরি কমিশন (বিটিআরসি) – এর চেয়ারম্যান জনাব শ্যাম সুন্দর শিকদার। কর্মশালায় সভাপতিত্ব করেন ডিআইইউ উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আয়োজনে আরো উপস্থিত ছিলেন বিটিআরসি’র ডিরেক্টর জেনারেল বিগ্রেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ, বাংলাদেশ ব্যাংকের সিস্টেম ম্যানেজার (পরিচালক) মো. ইশাক মিয়া, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. কামরুল আহসান, ডিআইইউ- এর সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. তৌহিদ ভুইয়া, ডি আইইউ সাইবার সিকিউরিটি সেন্টারের পরিচালক মোঃ মারুফ হাসান  এবং ডিআইইউ-এর ইন্ড্রাস্ট্রিয়াল ইনোভেশন সেন্টারের প্রজেক্ট পরিচালক আবু তাহের খান।

প্রধান অতিথির বক্তব্যে (বিটিআরসি)- এর চেয়ারম্যান জনাব শ্যাম সুন্দর শিকদার বলেন, আমরা প্রতিনিয়ত অসংখ্য কন্টেন্ট বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলার ব্যবস্থা করছি। এর মানে আমাদের ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহার সম্পর্কেও অনেক জানার আছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে রোল মডেল হিসেবে সাইবার সিকিউরিটি সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে এর শিক্ষার্থীদের এগিয়ে আসার আহŸান জানান। 

আয়োজনে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলাটরি কমিশন (বিটিআরসি) – এর চেয়ারম্যান ছাড়াও সাইবার সিকিউরিটির বিশেষজ্ঞ অনেক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে ডিআইইউ উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান বলেন, আমাদের শিক্ষার্থীরা এইধরনের কর্মশালা থেকে শিখছে এইটা আমাদের জন্য বড় প্রাপ্তি; তবে আমাদের দায়িত্ব এই ধরনের আয়োজনের জ্ঞানকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেয়া, সেই দায়িত্ব এই তরুণ সমাজকেই নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরাও এ কর্মশালায়  স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

বর্তমানে দেশের প্রায় ১২ কোটি ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে বিশাল সংখ্যক মানুষ বিভিন্ন ভাবে ইন্টারনেটের সুবিধা গ্রহণের পাশাপাশি ভোগান্তির শিকার হচ্ছে। এসব ভোগান্তির অন্যতম প্রধান কারণ হিসেবে অধিকাংশ গবেষণায় বের হয়ে মানুষের ইন্টারনেট ব্যবহারের অসতর্কতা ও অজ্ঞতার বিষয়টি। তাই সাধারণ মানুষকে এই ব্যাপারে সচেতনতা বৃদ্ধির প্রাথমিক পদক্ষেপ হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগ নিজেদের শিক্ষার্থীদের এ বিষয়ে জ্ঞানার্জনের দিকে দৃষ্টিপাত করে এবং ক্রমেই এই সচেতনতা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য উদ্বুদ্ধ করে।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি