রবিবার, আগস্ট ৩০, ২০২৬
29 C
Dhaka

গ্রামীণফোনকে সেবার মান নিশ্চিত করতে টেলিযোগাযোগ মন্ত্রীর নির্দেশ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহক ভোগান্তি নিরসনে মোবাইল সেবার মান নিশ্চিত করতে গ্রামীণফোনকে নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীমোস্তাফা জব্বার। টেলিনর‘র নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এশিয়া জর্গেন সি আরেন্টজ রজট্রাপ এর নেতৃত্বে গ্রামীণফোনের একটি প্রতিনিধিদল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সাথে আজ বাংলাদেশ সচিবালয়ে তার দপ্তরে সৌজন‌্য সাক্ষাতকালে মন্ত্রী গ্রামীণফোনের সেবার মান নিশ্চিত করার এই নির্দেশ দেন।

সাক্ষাতকালে তারা মোবাইল সেবার মানোন্নয়ন ও ফাইভজি প্রযুক্তি সেবা চালু, দেশে স্মার্টফোন গ্রাহক শতভাগে উন্নীত করার কৌশল ও ডিজিটাল দক্ষতা সম্পন্ন মানব সম্পদের প্রয়োজনীয়তা এবং মোবাইল ইন্টারনেট সম্প্রসারণ বিষয় নিয়ে মত বিনিময় করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জনের মাধ‌্যমে গ্রামীণফোন তাদের মোবাইলফোন সেবা অব‌্যাহত রাখবে এই আশাবাদ ব‌্যক্ত করে বলেন, সেবার মান যত বাড়বে কলড্রপ ভর্তুকী তত কমে আসবে। গুগল কিংবা মাইক্রোসফট আজ জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে প্রযুক্তিগত উৎকর্ষের কারণে। উদ্ভাবন ও প্রযুক্তির উন্নয়ন ছাড়া ডিজিটাল যুগে প্রতিযোগিতায় টিকে থাকা কারো পক্ষে সহজ হবে না। তিনি বলেন, একসময় মানুষ ভয়েজ কলের মধ‌্যেই সীমাবদ্ধ ছিলো ডিজিটাল প্রযুক্তি বিকাশের ধারাবাহিকতায় এখন তারা ইন্টারনেটই নয় উচ্চগতির ইন্টারনেট চায়। তিনি বলেন, আপনারা আপনাদের গ্রাহককে চিনেন, তাদের কী দাবি তাও আপনারা জানেন। জনগণ যথাযথ সেবা চায়। মোবাইল সেবার মান নিশ্চিত করতে অবকাঠামো উন্নয়নে সম্ভাব‌্য সব কিছু করতে সরকার বদ্ধ পরিকর। ইতোমধ‌্যে আমরা চাহিদার মানদণ্ড বিবেচনায় রেখে প্রয়োজনমত স্পেকট্রাম বরাদ্দ দিয়েছি। এই সুযোগ কাজে লাগিয়ে মোবাইল অপারেটর সমূহ সহসাই গ্রাহকদের কাঙ্খিত মোবাইল সেবা প্রদানে সক্ষম হবে বলে আশাবাদ ব‌্যক্ত করেন। ডিজিটাল প্রযুক্তি বিকাশের এই অগ্রদূত ডিজিটাল যুগের চ‌্যালেঞ্জ মোকাবেলায় স্মার্টফোন ব‌্যবহারের হার শতভাগে উন্নীত করতে গ্রামীণফোনকে ভূমিকা গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, সাধারণ গ্রাহকগণ যাতে কিস্তিতে স্মার্টফোন কিনতে পারেন গ্রামীণফোন এ ধরণের উদ‌্যোগ নিলে তা হবে খুবই প্রশংসিত। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় বাংলাদেশ আজ পৃথিবীর অনুকরণীয় দৃষ্টান্ত। কোভিডকালে দেশে জীবন যাত্রা সচল রাখতে মোবইল অপারেটর সমূহের ভূমিকার প্রশংসা করে বলেন, মানুষের কাছে ইন্টারনেট এখন অত‌্যাবশ‌্যক একটি বিষয়। কোভিডের আগে দেশে এক হাজার জিবিপিএস ব‌্যান্ডউদথ ব‌্যবহৃত হতো কোভিডকালে তা বেড়ে ৩৮৪০ জিবিপিএসে উন্নীত হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন। মন্ত্রী কোভিডকালে দেশের প্রত‌্যন্ত জনগোষ্ঠীর দোড়গোরায় ফোর-জি নেটওয়ার্ক পৌঁছে দিতে তার নির্দেশ দ্রুততার সাথে বাস্তবায়নে গ্রামীণফোনের ভূমিকার প্রশংসা করেন।

জর্গেন সি আরেন্টজ রজট্রাপ তরুণজনগোষ্ঠীকে ডিজিটাল দক্ষতা অর্জন, স্মার্টফোন প্রসার, ডাটা সিকিউরিটি, ডাটা প্রাইভেসি এবং আগামী এক বছরের মধ‌্যে গ্রামীণফোনের সক্ষমতা দ্বিগুণে উন্নীত করতে তাদের পরিকল্পনার বিষয়টি মন্ত্রীকে অবহিত করেন। তিনি মন্ত্রীকে গ্রাহক সেবার মান সমুন্নত করার প্রতিশ্রুতিও প্রদান করেন। একই সাথে তিনি ২০২১ ও ২০২২ সালের স্পেকট্রাম নিলামের প্রশংসা করেন।

প্রতিনিধিদলে অপর সদস‌্যরা হলেন, টেলিনরের হেড অব এক্সটারনেল রিলেশন মনিষা দগরা, হেড অব ইনভেস্টমেন্ট ম‌্যানেজমেন্ট ওলি জর্ন জুলস্টাড এবং গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি