রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
26 C
Dhaka

ইনফিনিক্সের সাথে জিতুন কক্সবাজার ভ্রমণের সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: অক্টোবর মাসের জন্য নতুন অফারের কথা ঘোষণা করেছে বাংলাদেশি তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড, ইনফিনিক্স মোবাইল। ৫ অক্টোবর, ২০২২ থেকে শুরু হওয়া অফারটি চলবে ২৫ অক্টোবর, ২০২২ পর্যন্ত। থাকছে দারুণ সব পুরস্কার জেতার সুযোগ।

ক্যাম্পেইনের প্রধান আকর্ষণ এবং প্রথম পুরস্কার হলো পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে দুইজনের ভ্রমণ। বিজয়ী ব্যক্তি তার পার্টনার বা প্রিয়জনকে সাথে নিয়ে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন। অন্যান্য পুরস্কারের মধ্যে আছে ১,০০০ টাকা পর্যন্ত মোবাইল রিচার্জ।

যেকোনো ইনফিনিক্স হ্যান্ডসেট কেনার পর, ক্যাম্পেইনে অংশ নেওয়ার জন্য ক্রেতাদের নিজের ব্যক্তিগত মোবাইল থেকে ২৬৯৬৯ নম্বরে একটি এসএমএস পাঠাতে হবে। একটি অনলাইন লটারি সিস্টেমের মাধ্যমে বিজয়ীদের বেছে নেওয়া হবে। ক্যাম্পেইনে অংশ নেওয়া প্রত্যেক ক্রেতাই নিশ্চিতভাবে কোনো না কোনো উপহার পাবেন। ক্যাম্পেইনে অংশ নেওয়ার প্রক্রিয়া ও এসএমএস পাঠানোর ফরম্যাট সম্পর্কে জানা যাবে ইনফিনিক্স আউটলেট থেকে। ফিরতি এসএমএসের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ক্রেতাদের ফলাফল জানিয়ে দেওয়া হবে। ২৬৯৬৯ নম্বরে এসএমএস পাঠানোর আগে অংশগ্রহণকারীদের এসএমএস পাঠানোর প্রাথমিক শর্তগুলো পূরণ হচ্ছে কি না তা দেখে নিতে হবে। 

এছাড়া, নোট ১২ সিরিজ ও হট ১২ সিরিজের ক্রেতারা অতিরিক্ত পুরস্কার হিসেবে পাবেন একটি ওয়্যারলেস হেডফোন ও একটি ইনফিনিক্স টি-শার্ট। শুধু ইনফিনিক্সের অফিশিয়াল ব্র্যান্ড আউটলেট থেকে পণ্য কেনা ক্রেতারাই এই অতিরিক্ত পুরস্কার পাবেন।

আরও বিস্তারিত তথ্যের জন্য, চোখ রাখুন ইনফিনিক্সের ফেসবুক পেজে।

ব্র্যান্ড হিসেবে ইনফিনিক্স সবসময় তরুণদের, বিশেষত বাংলাদেশি গেমিং কমিউনিটির প্রয়োজনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এসেছে। তরুণদের জন্য সাশ্রয়ী মূল্যে চমৎকার সব ফোন নিয়ে এসেছে কোম্পানিটি। ভোক্তাদের সাথে যুক্ত থাকার জন্য তারা নিয়মিত নানা ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকে। এই ক্যাম্পেইনটিও তার একটি অংশ।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

সর্বশেষ

ঢাকায় রাশিয়ান হাউসে সাংবাদিকদের নিয়ে আরটি’র বিশেষ সেমিনার অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: রাশিয়ান হাউস ইন বাংলাদেশের সহযোগিতায় রাশিয়া টুডে...

আইটিইএস শিল্পের উন্নয়নে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বাক্কো কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি