মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
24.2 C
Dhaka

২০ বিলিয়ন ডলারে ফিগমা কিনে নিলো অ্যাডবি

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিন সফটওয়্যার কোম্পানি অ্যাডবি ২০ বিলিয়ন মার্কিন ডলারে আরেক মার্কিন সফটওয়্যার কোম্পানি ফিগমাকে কিনে নিয়েছে। নগদের পাশাপাশি শেয়ার বিনিময়ের মাধ্যমে প্ল্যাটফর্মটি কিনে নিয়েছে অ্যাডবি। খবর ব্লুমবার্গ।

ব্লুমবার্গের সাংবাদিক কেটি রুফ বলেন, এর আগে এত অর্থ খরচ করে কোনো বেসরকারি প্রতিষ্ঠান সফটওয়্যার কোম্পানি অধিগ্রহণ করেনি। অ্যাডবি আশা করছে, ফিগমা কেনার মাধ্যমে ডিজাইনে সৃজনশীলতা আসবে। অ্যাডবির ভিজ্যুয়াল এডিটিং ফিগমার প্ল্যাটফর্মে ব্যবহারের ফলে নতুনত্ব খুঁজে পাওয়া যাবে।

নিয়ন্ত্রক এবং শেয়ারহোল্ডারদের কাছ থেকে অনুমোদন পেলে ২০২৩ সাল থেকে একসাথে কাজ করবে সংস্থা দুটি। ফিগমার সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান ডিলান ফিল্ড ফিগমার দায়িত্বে থাকবেন। তবে অ্যাডবির ডিজিটাল মিডিয়া লিড ডেভিড ওয়াধওয়ানিকে রিপোর্ট করতে হবে।

ফিল্ড একটি ব্লগ পোস্টে বলেন, অ্যাডবি ফিগমাকে কিনে নিলেও আগের মতোই থাকবে সফটওয়্যার প্রতিষ্ঠানটি। ফিগমার মূল্য পরিবর্তন করার কোনো পরিকল্পনা নেই, আগে যা ছিল তাই থাকবে। প্রাথমিক ব্যবহারকারীদের জন্য বিনামূল্যেই থাকবে।

২০২১ সালে ভিডিও সহযোগী প্ল্যাটফর্ম ফারমি ডট আইও কিনেছিল অ্যাডবি।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০তম উপজেলা সংযুক্ত করবে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু...

সর্বশেষ

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য রবির বিশেষ ‘ক্রিয়েটরস প্যাক’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণ প্রজন্মের মধ্যে ডিজিটাল মাধ্যমে ভিডিও...

জাইস ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইনে দেশের বাজারে এল ভিভো ভি৮০

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং জাইস সুপার...

বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসীর চিকিৎসা ব্যয় এবং শিক্ষার্থীদের পড়াশোনার অর্থ...

স্টিমওএসে আসছে এপিক গেমস লঞ্চার

টেকভিশন২৪ ডেস্ক: ভালভের লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম ‘স্টিমওএস’-এ নিজেদের লঞ্চার...

গবেষণা ও দক্ষতা উন্নয়নের সক্ষমতা বৃদ্ধিতে একসাথে কাজ করবে বাক্কো ও ব্র্যাক

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস খাতের দক্ষ মানবসম্পদ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি