শনিবার, নভেম্বর ২১, ২০২৬
25 C
Dhaka

ভারতে তৈরি হবে গুগল পিক্সেল ফোন

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। এ উত্তেজনা ছড়িয়ে পড়েছে প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যেও। যার ফলে মার্কিন অনেক প্রতিষ্ঠান চীন নির্ভরতা কমিয়ে ভারত মুখী হতে যাচ্ছে। সদ্য বাজারে আসা আইফোন ১৪ সিরিজ চীনে উৎপাদন কমিয়ে ভারতে তৈরি করা হবে। এবার অ্যাপলের পর গুগলও তাদের পিক্সেল ফোন ভারতে উৎপাদন করবে। সোমবার একটি সূত্রের বরাত দিয়ে তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

রয়টার্স জানিয়েছে, গুগল পিক্সেল ফোনের উৎপাদন চীন থেকে ভারতে স্থানান্তরিত করার বিষয়ে বিবেচনা করছে। ভারতের প্রযুক্তি পণ্য নির্মাতাদের কাছ থেকে ১ মিলিয়ন
পিক্সেল ফোন তৈরির জন্য বিড চেয়েছে। যা ডিভাইসটির আনুমানিক বার্ষিক উৎপাদনের ১০ শতাংশ থেকে ২০ শতাংশের সমতুল্য।

গুগলেল প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই এই বছরের শুরুতে ভারতে ফোন উৎপাদনের একটি পরিকল্পনার কথা জানিয়ে ছিলেন। কিন্তু সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।

চীনের বিভিন্ন শহরে ঘন ঘন লকডাউনে উৎপাদন ব্যাহত হওয়ায় চীন নির্ভরতা কমাতে চাচ্ছে গুগল।

এদিকে, একই কারণে ভারতে আইফোনের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন টেক জায়ান্ট গুগল। তাইওয়ানের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান উইস্ট্রন কর্পোরেশনের সাথে হাত মিলিয়ে আইফোন উৎপাদন করবে টাটা।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন ওয়াহিদ-উজ-জামান

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে...

সর্বশেষ

বিটিআরসির নতুন চেয়ারম্যান-এর দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর নতুন চেয়ারম্যান হিসেবে...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

টেকসই জ্বালানি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে সৌরবিদ্যুৎ এবং ব্যাটারি স্টোরেজসহ টেকসই জ্বালানি...

এআইইউবিতে ২০২৬ নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্বের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নয়টি শহরে আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ...

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

টেকভিশন২৪ ডেস্ক: আইটি খাতে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে রাজধানীর...

ওয়াই-ফাই ৮ এবং ওমাডা এক্সপার্ট প্রোগ্রাম উন্মোচন করল টিপি-লিংক ও এক্সেল টেকনোলজিস

টেকভিশন২৪ প্রতিবেদক: নেটওয়ার্কিং ও কানেক্টিভিটি সল্যুশনের বৈশ্বিক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি