মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
31 C
Dhaka

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ গুগলের

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক:  স্মার্টফোন এ ১ জিবি র‍্যাম রয়েছে এমন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ দিল মার্কিন টেক জায়ান্ট গুগল। সংস্থাটি জানিয়েছে, যে সমস্ত স্মার্টফোনে ১ জিবি র‍্যাম রয়েছে, সেগুলোতে গুগলের নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড গো আপডেট পাবে না।

সংস্থাটির পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, অ্যান্ড্রয়েড ফোনে এখন ন্যূনতম ২ জিবি র‍্যাম থাকতে হবে, নতুন অপারেটিং সিস্টেম আপডেটের জন্য। অ্যান্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেমের লাইট ভার্সন অ্যান্ড্রয়েড গো অ্যাপ্লিকেশন সাপোর্ট পাওয়ায় জন্য ১ গিগাবাইট র‍্যাম যথেষ্ট নয়, তাই গুগলকে পরিবর্তনটি করতে হয়েছে।

পাশাপাশি ফোনে কমপক্ষে ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকতে হবে।

গুগল গো প্ল্যাটফর্মকে আগের তুলনায় এখন অনেক বেশি উন্নত করেছে। ফলে অ্যান্ড্রয়েড ১৩ গো আগের ভার্সনের চাইতে উন্নত হবে। সেক্ষেত্রে মনে রাখতে হবে, ১ জিবি র‍্যামের পাশাপাশি ৮ জিবি ইন্টারনাল স্টোরেজযুক্ত পুরোনো কোনো ডিভাইসে নতুন সফটওয়্যার আপডেট পাওয়া যাবে না। ২ জিবি র‍্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ক্যাপাসিটি থাকবে হবে।

প্রতি বছরই একপ্রকার নিয়ম করে অ্যান্ড্রয়েডের নতুন ভার্সন রিলিজ় করে থাকে গুগল। সম্প্রতি অ্যান্ড্রয়েড ১৩ ভার্সন নিয়ে এসেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট, যা এখনও সে ভাবে বিভিন্ন স্মার্টফোনে আপডেট হয়নি। অ্যান্ড্রয়েড ১৩ ভার্সনে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে।

গুগলের সেবা ব্যবহারের সুযোগ না থাকলে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারের পূর্ণ সুবিধাও পাওয়া যাবে না। অনেকের কাছেই সেটা অকেজো মনে হবে।

বর্তমানে ১ জিবি র‌্যামের ফোন তৈরি হয় না বলেই চলে। কমপক্ষে ৩ জিবি র‌্যামের ফোন বাজারে পাওয়া যায়। তাই ১ জিবি র‌্যামের ফোনকে অনেকটা পুরোনো বলা চলে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

সর্বশেষ

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি