বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
21 C
Dhaka

কেসিসি কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়েছে জিআইজেড

টেকভিশন২৪ ডেস্ক: জিআইজেড বাংলাদেশ এবং জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) যৌথ আয়োজনে গত ২ থেকে ৪ সেপ্টেম্বর খুলনায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) স্থানীয়করণে ব্যবহৃত বিভিন্ন টুলস এবং পদ্ধতি বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। নগরের হোটেল সিটি ইন-এ আয়োজিত এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) কর্মকর্তারা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্য ব্যবহৃত নগরের নিজস্বতার ওপর ভিত্তি করে কাস্টমাইজ করা বিভিন্ন টুল সম্পর্কে কেসিসি কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন কেসিসি, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রায় ৩০ জন কর্মকর্তা।

বর্তমানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় নগর এলাকার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ কারণে বিভিন্ন সময়ে বাংলাদেশ সরকার বেশ কিছু পরিকল্পনা প্রণয়ন করেছে যার মাধ্যমে ২০৩০ সালের ভেতর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। তবে, এসব পরিকল্পনার সঠিক বাস্তবায়নের জন্য স্থানীয় পর্যায়ের চাহিদা ও প্রেক্ষাপট সংযোজন করা প্রয়োজন। বাংলাদেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে এসডিজি স্থানীয়করণের লক্ষ্যে বিভিন্ন টুলস ও পদ্ধতির আধুনিকায়ন করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে ফিডব্যাক পাওয়ার উদ্দেশ্যে কর্মশালায় এই টুল ও পদ্ধতিগুলো প্রয়োগ করা হয়।

জিআইজেড বাংলাদেশ

প্রশিক্ষণ কর্মশালাটিতে এসডিজি অর্জনের জন্য স্থানীয় সরকারের ভূমিকা, স্টেকহোল্ডার এনালাইসিস এবং এংগেজমেন্টের জন্য বিভিন্ন টুল, স্থানীয় কার্যক্রমকে সহায়তা করতে রিসোর্স মোবিলাইজ করার উপায়সমূহ এবং স্থানীয় সরকার পর্যায়ে জলবায়ু পরিবর্তন ও অভিযোজন সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় ।

অনুষ্ঠানের প্রধান অতিথি এবং খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এ সময় বলেন, “২০৩০ সালের মধ্যে ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য উন্নয়ন পরিকল্পনায় এসডিজির অন্তর্ভুক্তিকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক সালেহ আহমেদ মুজাফফর তার বক্তব্যে স্থানীয় সরকার কর্মকর্তাবৃন্দের দক্ষতা বৃদ্ধির জন্য এনআইএলজি কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

জিআইজেড বাংলাদেশের আইসিআইসিএফ প্রকল্পের প্রধান পরামর্শক ড. ফেরদৌস আরা হোসেন বলেন, “জলবায়ু পরিবর্তন এবং এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বাংলাদেশ সরকারের অগ্রাধিকার ভিত্তিতে গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়নে সহায়তা করছে জার্মান ডেভেলপমেন্ট কর্পোরেশন।”

২০৩০ সালের ভেতর এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য স্থানীয় সরকার পর্যায়ে এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে থাকে। এ লক্ষ্যে, জিআইজেড বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত ‘ইমপ্রুভড কোঅর্ডিনেশন অব ইন্টারন্যাশনাল ক্লাইমেট ফাইন্যান্স’ (আইসিআইসিএফ) প্রকল্পটি এনআইএলজি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) এর সাথে কাজ করে যাচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

মাইক্রোসফট ৩৬৫ সেবা বিঘ্নিত: এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি আউটলুক ও টিমসের কার্যক্রম

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জন্য এখনো পুরোপুরি সচল হয়নি...

সর্বশেষ

লেনোভোর নতুন মডেলের আইডিয়াপ্যাড ল্যাপটপ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে ইন্টেলের প্যান্থারলেক কোর আলট্রা ৫...

প্রথম প্রান্তিকে ওয়ালটনের পণ্য বিক্রি বেড়েছে ১৫ শতাংশ

টেকভিশন২৪ ডেস্ক: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ ২০২৬-২৭ হিসাব বছরের প্রথম...

বিকল্প ব্যবস্থা ছাড়াই বন্ধ ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’

টেকভিশন২৪ ডেস্ক: সরকারি টেলিহেলথ সেবা ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’-এর বিদ্যমান...

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বিভিন্ন...

নিউরোসায়েন্সেস হাসপাতালে দেশের প্রথম মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ওয়াশিং প্ল্যান্ট স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: নিরাপদ ও পরিবেশবান্ধব মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত...

আইইবির ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচনে দুই পদে জয় পেলেন শারমিন খান ঊর্মি

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি