বুধবার, এপ্রিল ৮, ২০২৬
26 C
Dhaka

নাটকীয়ভাবে বাতিল নাসার চাঁদে যাওয়ার মিশন

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিন মহাকাশ সংস্থা নাসার আর্টেমিস অভিযানের উদ্বোধন দেখতে ফ্লোরিডার কেপ ক্যানাভেরালে জমায়েত হয়েছেন হাজারো মানুষ। নাসার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ও নতুন এই রকেটটি আজ সোমবার স্থানীয় সময় সকাল ৮টা ৩৩ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩৩ মিনিট) পরীক্ষামূলক অভিযান যাওয়ার কথা ছিল। কিন্তু কারিগরি ত্রুটির কারণে মাত্র ৪০ মিনিট আগে এদিনের যাত্রা স্থগিত ঘোষণা করেন নাসার পরিচালক চার্লি ব্ল্যাকওয়েল-টম্পসন।

চারটি আরএস-২৫ ইঞ্জিনের একটিতে তাপমাত্রা জনিত সমস্যার কারণে এ যাত্রা স্থগিত করা হয়েছে। উৎক্ষেপণের বিকল্প তারিখ হিসেবে ২ সেপ্টেম্বর এবং ৫ সেপ্টেম্বরের দিন ধার্য করা হয়েছে।

অ্যাপোলো মিশনে চন্দ্রপিঠে অবতরণের ৫০ বছর পর আবারও মানুষকে চাঁদে নিয়ে যেতে নাসার এ অভিযান, যার নাম দেওয়া হয়েছে মিশন আর্টেমিস। এ অভিযানকে নাসার মঙ্গল গ্রহে মানবযাত্রার পূর্ব প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।

নাসা জানিয়েছে, এই অভিযানে মানুষ থাকছে না। তবে ওরিয়ন ক্যাপসুলে মানুষের মতো দেখতে ম্যানিকুইন থাকবে তিনটি। সেগুলোর সঙ্গে থাকবে বিকিরণ ও কম্পন রেকর্ড সেন্সর। রকেট থেকে আলাদা হয়ে ক্যাপসুল ওরিয়ন চাঁদের চারপাশ প্রদক্ষিণ করবে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে।

তার আগে নাসার পরবর্তী লক্ষ্য হচ্ছে, ২০২৪ সালে নভোচারীসহ চাঁদের কক্ষপথে রকেট পাঠানো। সেজন্য আর্তেমিস-২ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এছাড়া, নাসার পরিকল্পনা ২০২৫ সাল নাগাদ মানুষকে চাঁদে অবতরণ করানো। এবার প্রথমবারের মতো চাঁদের বুকে এক নারী নভোচারী পাঠানোর কথা ভাবছে মহাকাশ গবেষণা সংস্থাটি।

এই সপ্তাহের জনপ্রিয়

ওপেনএআইয়ে বিনিয়োগ বাড়াতে ৪০ বিলিয়ন ডলার ঋণ নিল সফটব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজেদের অবস্থান শক্ত...

স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

টেকভিশন২৪ ডেস্ক:  মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট...

গ্লোবাল সাইবার টেস্টে শীর্ষে ক্যাসপারস্কি

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ২০১৩ থেকে...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

চাকরির সীমাহীন সম্ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছে “সম্ভব” অ্যাপ

টেকভিশন২৪ ডেস্কঃ বাংলাদেশের মত জনবহুল ও উন্নয়নশীল দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের...

সর্বশেষ

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া

টেকভিশন২৪ ডেস্ক: দেশের স্মার্টফোন বাজারে স্যামসাং-এর সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন...

দেশে অনারের এক্স৬ডি ফাইভ-জি স্মার্টফোন উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নিজেদের নতুন স্মার্টফোন এক্স৬ডি ফাইভ-জি...

কার্ড পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা চান ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ...

খুচরা বাজার ব্যবস্থাপনায় ইউনিলিভারের এআই প্ল্যাটফর্ম আইকিউ নেক্সাসের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে...

নতুন প্রজন্মের এআই ও প্রিমিয়াম ডিজাইনের ল্যাপটপ এনেছে লেনোভো

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বে এআই-নির্ভর কম্পিউটিং ও প্রিমিয়াম...

রাজধানীতে চলছে ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি