শনিবার, নভেম্বর ২১, ২০২৬
25 C
Dhaka

আফ্রিকার সর্বোচ্চ পর্বতে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: উচ্চগতির ইন্টারনেট সংযোগ পাচ্ছে আফ্রিকার সর্বোচ্চ পর্বত কিলিমাঞ্জারো। পাঁচ হাজার ৮৯৫ মিটার উচ্চতার পর্বতটির চূড়ায় চলতি বছরের শেষ নাগাদ পর্বতারোহীদের যোগাযোগের সুবিধার্থে ইন্টারনেট পরিষেবা চালু করা হবে। ইতোমধ্যে তিন হাজার ৭২০ মিটার উচ্চতায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু করা হয়েছে, জানিয়েছে তানজানিয়া সরকার।

গার্ডিয়ান জানিয়েছে, পর্বতারোহীরা যেন পর্বাতারোহনের অভিজ্ঞতা তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারেন, পাশাপাশি পরিবারের সাথে যোগাযোগ বজায় রাখতে পারেন, সে জন্যই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছে তানজানিয়া সরকার।

দেশটির তথ্যমন্ত্রী নাপে নাউইয়ে সর্বোচ্চ পর্বত কিলিমাঞ্জারোতে ইন্টারনেট দেওয়াকে ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখছেন। তিনি বলেন, বর্তমানে প্রত্যেক পর্বতারোহী তিন হাজার ৭২০ মিটার উচ্চতায় উচ্চগতির ইন্টারনেট পাবেন, বাকি কাজ চলতি বছরের মধ্যেই শেষ করা হবে।

তিনি আরও বলেন, পাঁচ হাজার ৮৯৫ মিটার উচ্চতার পর্বতটির চূড়ায় ব্রডব্যান্ড সংযোগ পৌঁছে গেলে পৃথিবীর দুর্গম অঞ্চলে ইন্টারনেট পৌঁছাতে আর কোনো বাধা থাকবে না।

দেশটির সরকার জানিয়েছে, পর্বতারোহনের সময়ে আবহাওয়ার পূর্বাভাস জানা এবং অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়াতে সাহায্য করবে ইন্টারনেট। প্রতি বছর গড়ে প্রায় ৩৫ হাজার পর্বতারোহীরা এ পর্বতের চূড়ায় পৌঁছানোর চেষ্টা করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন ওয়াহিদ-উজ-জামান

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে...

সর্বশেষ

বিটিআরসির নতুন চেয়ারম্যান-এর দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর নতুন চেয়ারম্যান হিসেবে...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

টেকসই জ্বালানি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে সৌরবিদ্যুৎ এবং ব্যাটারি স্টোরেজসহ টেকসই জ্বালানি...

এআইইউবিতে ২০২৬ নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্বের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নয়টি শহরে আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ...

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

টেকভিশন২৪ ডেস্ক: আইটি খাতে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে রাজধানীর...

ওয়াই-ফাই ৮ এবং ওমাডা এক্সপার্ট প্রোগ্রাম উন্মোচন করল টিপি-লিংক ও এক্সেল টেকনোলজিস

টেকভিশন২৪ প্রতিবেদক: নেটওয়ার্কিং ও কানেক্টিভিটি সল্যুশনের বৈশ্বিক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি