মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
29.7 C
Dhaka

জনপ্রিয়তার শীর্ষে ভিভো ভি২৩ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভোর ভি সিরিজ মন জয় করে নিয়েছে দেশের তারুণ্যের। এর মধ্যে ভিভো ভি২৩ সিরিজের স্মার্টফোন দুর্দান্ত। অনন্য ডিজাইন, হাই রেজুলেশন ক্যামেরা, হাই স্পিড পারফরম্যান্স, প্রযুক্তির দারুণ ব্যবহার এবং দুর্দান্ত সব ফিচার ভি২৩ সিরিজকে করেছে জনপ্রিয়।

চলতি বছর দেশে এসেছে ভিভোর ভি২৩ ফাইভজি ও ভি২৩ই। দারুণ ক্যামেরা, কালার চেঞ্জিং বডি, অনন্য সব ফিচারের কারণে দুইটি স্মার্টফোন সাড়া ফেলেছে দেশের স্মার্টফোন বাজারে। সময়ের পরিক্রমায় এখনও তরুনদের পছন্দের তালিকায় ভি২৩ সিরিজের স্মার্টফোন।

কিছু বিষয় ভিভো ভি২৩ সিরিজের ফোন নজর কেড়েছে তরুণদের।

অনন্য ডিজাইন

ভিভো ভি২৩ই সিরিজে ব্যবহার করা হয়েছে কালার চেঞ্জিং ফ্লুরাইট এজি ডিজাইন প্রযুক্তি। স্মার্টফোনের বাজারে ভিভো২৩ ফাইভজি স্মার্টফোনই প্রথম, যেখানে কালার চেঞ্জিং মুড রয়েছে। আর এই প্রযুক্তির কারণে রোদের আলোতে স্মার্টফোনটির হালকা নীলাভ সবুজ রঙ ধারণ করে। আবার আলো থেকে সরিয়ে নিলে ফোন আবার হালকা সোনালীভাব ফিরে আসে আর নান্দনিক এক লুক দেয়।  চোখকে অন্যরকম এক শান্তি দেয় এই কালার চেঞ্জিং প্রযুক্তি।

ভি২৩ই স্মার্টফোনটি ৭ দশমিক ৩৬ মিলিমিটার স্লিম। মুনলাইট শ্যাডো সংস্করণে একটি সিরামিক ফিল্ম আবরণ রয়েছে, যা একটি ন্যানোস্কেল প্রসেসিং তৈরি করেছে।

দ্রুতগতির এবং নির্ভরযোগ্য

কালার চেঞ্জিং বডি ছাড়াও ভি ২৩ ফাইভজি স্মার্টফোনের বড় আকর্ষণে এর ৫০ মেগাপিক্সেল অটোফোকাস পোট্রেট সেলফি প্রযুক্তি। এর৫০ মেগাপিক্সেল নিখুঁত ও স্পষ্ট ছবি ধারণ করে।

 এ স্মার্টফোনে রয়েছে ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রম। ৪২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির এই স্মার্টফোনে আছে ৪৪ ওয়াটের ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি। ৭ দশমিক ৩৯ মিলিমিটারের স্লিম বডি মডেলটিকে দুর্দান্ত লুক দিয়েছে।

ভি২৩ ফাইভজি স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর। রয়েছে লিকুইড কুলিং সিস্টেম, আলট্রা গেম মোড এবং অপটিম্যাল গেমপ্লে ফিচার। একইসঙ্গে ৯০ হার্জ রিফ্রেশ রেট এবং এক্সটেন্ডেড র‌্যাম ২.০ প্রযুক্তি আছে যা গেমারদের কাজে লাগবে।

ভিভো ভি২৩ই স্মার্টফোনে রয়েছে অপারেটিং সিস্টেম ১২। ৮ জিবি র‌্যাম বাড়াতে দেয়া হয়েছে এক্সটেন্ডেড র‌্যাম ২.০ প্রযুক্তি, ফলে ৪ জিবি বাড়িয়ে ১২ জিবি পর্যন্ত করা যাবে র‍্যাম। ৪৪ ওয়াটের ফ্ল্যাশচার্জ প্রযুক্তির কারণে ভি২৩ই স্মার্টফোনটি সাধারণ স্মার্টফোনের চেয়ে ৩৩ শতাংশ বেশি দ্রুত চার্জ হবে। ১৫ মিনিটে ৪০ শতাংশ পর্যন্ত চার্জ হবে ফোনটি। অসাধারণ সাউন্ড কোয়ালিটির জন্য ভিভো ভি২৩ই পেয়েছে হাই-রেইস সার্টিফিকেশন।

পেছনে ৬৪ মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের সুপার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

ইতিহাস গড়ে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: একসময় ল্যাপটপে স্পর্শসংবেদনশীল বা টাচস্ক্রিন প্রযুক্তির ধারণাকে...

পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের:  আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’...

সর্বশেষ

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

বিডিনগের ২২তম সম্মেলন কক্সবাজারে, নিবন্ধন চলছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের নেটওয়ার্ক প্রকৌশলী, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, প্রযুক্তি...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

মার্সেল পণ‌্য কিনলে ঘরভর্তি পণ্য ফ্রি, বিদেশ ভ্রমণসহ নানা অফার

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের পণ্য ক্রয়ে...

ইতিহাস গড়ে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: একসময় ল্যাপটপে স্পর্শসংবেদনশীল বা টাচস্ক্রিন প্রযুক্তির ধারণাকে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি