মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
29 C
Dhaka

বাংলালিংক-এর আইসিটি সেবা নিবে সিএ প্রপার্টি

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: বাংলালিংক ও চট্টগ্রামের স্বনামধন্য আবাসন শিল্প প্রতিষ্ঠান সিএ প্রপার্টি
ডেভেলপমেন্ট লিমিটেড-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির অধীনে বাংলালিংক
সিপিডিএল কর্মকর্তাদের কর্পোরেট সংযোগ, ডেটা সংযোগ, বিশেষ মিক্সড বান্ডেল ও অন্যান্য আইসিটি
সেবা প্রদান করবে।

বাংলালিংক-এর এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ তানজিন এবং সিপিডিএল-এর চিফ অপারেটিং
অফিসার মো. খাইরুজ্জামান জোয়ারদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর হেড অব এন্টারপ্রাইজ বিজনেস
(চট্টগ্রাম) সৈয়দ সালাহউদ্দীন ইসরার, বাংলালিংক এর কর্পোরেট গ্রুপ ম্যানেজার সৈয়দ মিনহাজ
হোসেন, বাংলালিংক-এর কর্পোরেট অ্যাকাউন্ট ম্যানেজার মনিরুল হক, সিপিডিএল-এর চিফ বিজনেস
অফিসার জিয়াউল হক খান, সিপিডিএল-এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সঞ্জয় চৌধুরী এবং
সিপিডিএল-এর ডেপুটি ম্যানেজার (লজিস্টিক ম্যানেজমেন্ট) মো. নিজাম উদ্দীন।

বাংলালিংক-এর এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ তানজিন বলেন, “আমরা সম্প্রতি দুই
অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছি। চট্টগ্রাম এবং দেশের অন্যান্য এলাকায় বাংলালিংক-এর
দ্রুততম ফোর জি নেটওয়ার্ক সম্প্রসারণের ফলে এই অর্জন সম্ভব হয়েছে।

২০২২ এর দ্বিতীয় প্রান্তিকে দেশজুড়ে আমাদের ফোর জি সাইটের সংখ্যা ১২,৭০০-তে পৌঁছেছে। বর্ধিত কাভারেজের সুবিধা ছাড়াও সিপিডিএল কর্মকর্তারা আমাদের বিশেষ মিক্সড বান্ডেল এবং আইসিটি সেবা থেকে উপকৃত হবেন।“

সিপিডিএল-এর চিফ অপারেটিং অফিসার মো. খাইরুজ্জামান জোয়ারদার বলেন, “বাংলালিংক-এর সাথে
চুক্তিবদ্ধ হতে পেরে আমরা আনন্দিত। দ্রুততম ফোর জি নেটওয়ার্ক, বিশেষ মিক্সড বান্ডেল অফার ও
মানসম্মত ডিজিটাল সেবার জন্য বাংলালিংক বহু গ্রাহকের কাছে পছন্দের ডিজিটাল সেবার প্রতিষ্ঠান। এই
চুক্তির মাধ্যমে আমরা তাদের ডিজিটাল সুবিধাগুলি থেকে উপকৃত হবো।“
গ্রাহকদের উন্নত ডিজিটাল সেবা প্রদানে বাংলালিংক বদ্ধপরিকর।

এই সপ্তাহের জনপ্রিয়

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)...

বিকাশের তিন সেবা পেল বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে (২০২৬) ৩টি...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি