সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
29 C
Dhaka

ব্যবহারকারীদের নিরাপদ করতে নানা নতুন ফিচার নিয়ে এল টিকটক

টেকভিশন২৪ ডেস্ক : জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক সম্প্রতি তাদের বেশকিছু নতুন ফিচার উন্মোচন করেছে। এসব নতুন ফিচারের মাধ্যমে বিভিন্ন উপায়ে নতুন সব কনটেন্ট ডিসকভার করার পাশাপাশি ব্যক্তিগত পছন্দ অনুসারে দেখার অভিজ্ঞতা দেবে।  

নতুন ফিচারগেুলোর মধ্যে রয়েছে পপুলার ফিড: এটি ১৩ বছর বা তার বেশি বয়সীদের জন্য একটি অ-ব্যক্তিগত জনপ্রিয় ফিড। কিওয়ার্ড মিউট: নিজেদের ফিডে নির্দিষ্ট কিওয়ার্ড বা হ্যাশট্যাগ নির্বাচন করে সেসব সম্পর্কিত কনটেন্ট ফিল্টার করা। রিসেট: ফর ইউ যদি আপনার পছন্দ না হয় তবে আপনি চাইলে সেটি রিসেট করে নিতে পারবেন নিজেদের মতো করে। এ ছাড়া রয়েছে ডিসপারসন বা ছড়িয়ে দেয়া। এর মাধ্যমে আপনি সুরক্ষিত থেকেই বিশ্বব্যাপী আপনার টিকটকের টেস্ট ছড়িয়ে দিতে পারবেন।

এ ছাড়া বিনোদনের এই প্ল্যাটফর্মটি পরিচয় করাতে যাচ্ছে ক্ল্যাসিফিকেশন সিস্টেম যা পরিচিত হবে কনটেন্ট লেভেলস হিসেবে। কনটেন্ট লেভেলস এমন একটি প্রক্রিয়া যা বিভিন্ন এন্টারটেইমেন্ট কোম্পানিকে বয়স্কদের জন্য উপযুক্ত কনটেন্টের দর্শক বাছাই করতে দেবে। এটি বয়সের ভিত্তিতেই করবে।

এই প্রক্রিয়ায় একটি মডারেশনের মধ্য দিয়ে সুরক্ষা নিশ্চিত করে কনটেন্ট নতুন একটি স্তরে যাবে। সেখানে যদি ভিডিওটি বয়স্কদের জন্য উপযুক্ত হয় কিংবা জটিল থিম যুক্ত হয়, উদাহরণস্বরূপ- যদি কোনো ফিকশন দৃশ্য বা অল্প বয়সী দর্শকদের জন্য ভয়ংকর হয় তাহলে সেখানে একটি ম্যাচুরিটির স্কোর চালু করবে। সেখানে ১৮ বছরের নিচের দর্শকদের জন্য সেটি সুরক্ষা বলয় হিসেবে কাজ করবে। এর মাধ্যমে টিকটক তার কনটেন্ট দেখার অভিজ্ঞতাকে আরও সুরক্ষিত করবে।

সৃজনশীল ও বিনোদনের প্ল্যাটফর্ম হিসেবে টিকটক সব সময় ব্যবহারকারীদের একটি নিরাপদ এবং ইতিবাচক অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন এসব ফিচার এবং কনটেন্ট লেভেলস সিস্টেমগুলো টিকটকের সাম্প্রতিক দর্শকদের কনটেন্ট দেখার অভিজ্ঞতাকে স্বাগত জানাতেই নিয়ে আসা হয়েছে। সে সঙ্গে রয়েছে টিকটকের আরও অনেকগুলো ব্যবস্থা, যেমন-প্রাইভেসি সেটিংসকে আরও উন্নত করা, ইন-অ্যাপ রিপোর্টিং, কমিউনিটি গাইডলাইনকে আরও শক্তিশালী করা এবং স্থানীয় ভাষায় মডারেশন, যা প্ল্যাটফর্মটিকে সুরক্ষিত ও নিরাপদ রাখে।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

সর্বশেষ

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি