বুধবার, অক্টোবর ৭, ২০২৬
25.7 C
Dhaka

হোমশেফদের জন্য ফুডপ্যান্ডার প্রশিক্ষণ কর্মসূচি

টেকভিশন২৪ ডেস্ক: ফুডপ্যান্ডা প্ল্যাটফর্মে ঘরে তৈরি খাবার বিক্রি করা হোমশেফদের জন্য একদিনের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপ্যান্ডা। ঘরে বসেই যে কেউ উদ্যোক্তা হতে পারবেন এমন উদ্যোগের অংশ হিসেবে হোমশেফদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি প্রতিষ্ঠানটির গুলশান কার্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

ট্যাব অপারেশন, প্রমোশন এবং ব্র্যান্ড বিল্ডিং এর মতো বিষয়গুলো নিয়ে এতে আলোচনা করা হয়। পাশাপাশি, কিচেন অপারেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি সম্পর্কেও তাদের জানানো হয়। এ সময় হোমশেফরা নিজেদের অভিজ্ঞতা থেকে তাদের বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরেন এবং ব্যবসাকে এগিয়ে নেওয়ার জন্য এর সমাধান কী হতে পারে তা জানতে চান। 

কোভিড মহামারীর সময় ঘরে বসে আয়ের সুযোগ তৈরির লক্ষ্যে হোমশেফ উদ্যোগ চালু করে ফুডপ্যান্ডা। এখন পর্যন্ত ফুডপ্যান্ডার এ উদ্যোগে ১০ হাজারের বেশি হোমকুক সাইন আপ করেছেন। যাদের প্রায় ৭০ শতাংশই নারী। ফুডপ্যান্ডায় ঘরে তৈরি খাবার বিক্রি করার মাধ্যমে তারা ভালো আয় করার সুযোগ পাচ্ছেন।

বাংলাদেশে নারীদের জীবনমানের ইতিবাচক পরিবর্তন হয়েছে এবং বিভিন্ন সেক্টরে তাদের সম্পৃক্ততার ফলে অর্থনৈতিক দিক থেকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সাধারণত এ অঞ্চলের অধিকাংশ নারীরা রান্না সম্পর্কিত বিষয়গুলো ভালো জানেন। ফলে যে গৃহিণীরা ঘরে বসেই আয়ের সুযোগ খুঁজছেন তাদের জন্য হোমশেফ উদ্যোগটি ভালো সুযোগ হতে পারে।    

এই সপ্তাহের জনপ্রিয়

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি