মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
25.9 C
Dhaka

প্রতারিত না হয়ে ডি-লিংক এর আসল-নকল পণ্য দেখে কিনুন

টেকভিশন২৪ ডেস্ক: নেটওয়ার্কিং পণ্যের সরবরাহকারী হিসেবে দেশের বাজারে স্বনামধন্য তাইয়ান এর ব্রান্ড ডি–লিংক দীর্ঘ ৩০ বৎসর যাবত বাংলাদেশে সুনামের সাথে বাজারজাত করে আসছে । গ্রাহকদের আস্থা অর্জনের পাশাপাশি গুণগত মানসম্পন্ন পণ্য বাজারে এনে ক্রেতাদের মনে ঠাঁই করে নিয়েছে এ ব্র্যান্ডটি। ডি–লিংকের সুইচ, নেটওয়ার্ক ক্যাট-৬ ক্যাবল ও এক্সেসরিজ, সিসি ক্যামেরা, রাউটার ও অন্যান্য ওয়াই-ফাই প্রোডাক্ট সহ নানা পণ্যে ক্রেতারা আস্থা রাখেন নির্ভয়ে। গুনগতমান নিশ্চয়তা প্রদানের জন্য ডি-লিংক কর্পোরেট  ব্যবহারকারীদের  নেটওয়ার্কিং ক্যাবল এ ২৫ বছরের ডাটা কানেকটিভিটির উপর ওয়ারেন্টি দিচ্ছে।

বিক্রোয়ত্বর  গ্রাহকসেবা নিশ্চিত করার লক্ষ্যে ডি-লিংক বাংলাদেশে সার্ভিস সেন্টার স্থাপন করেছে । তাই ডি–লিংক (বাংলাদেশ) গ্রাহকদের আসল পণ্য কেনার বিষয়ে সচেতন থাকতে অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি দেশের বিভিন্ন কম্পিউটার হার্ডওয়্যার বিক্রির দোকানে বা অনলাইন ও ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে ডি–লিংক ব্র্যান্ডের লোগো/ট্রেডমার্ক ব্যবহার করে নকল ও অত্যন্ত নিম্নমানের পণ্য বিক্রি হতে দেখা যাচ্ছে। পণ্যটি কেনার পর এ থেকে কাঙ্খিত সেবা না পাওয়ায় প্রতারিত এবং আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন গ্রাহক। তাই আসল ডি–লিংক পণ্য যাচাই করে ক্রেতাদের কেনার আহ্বান জানিয়েছে ডি–লিংক কর্তৃপক্ষ।

ডি-লিংক এর ক্যাট-৬ নেটওয়ার্কিং ক্যাবল ও এক্সেসরিজ সিরিয়াল ছাড়া হওয়ায়  কিছু অসাধু আমদানীকারক/কোম্পানী বিশেষ করে ক্যাট-৬ নেটওয়ার্কিং ক্যাবল অধিক জনপ্রিয়তার কারনে ডি–লিংক ব্র্যান্ডের লোগো/ট্রেডমার্ক ব্যবহার করে বিভিন্ন রঙ্গিন বক্স এর মাধ্যমে নকল ক্যাট-৬ নেটওয়ার্কিং ক্যাবল ও এক্সেসরিজ পণ্য বাজারে বিক্রি করছে যা অত্যন্ত নিম্ন মানের এবং ক্রেতাদেরকে প্রতারিত করে যাচ্ছে।  

আসল ডি–লিংক পণ্য চেনার জন্য বিশেষ ব্যবস্থা করেছে ডি–লিংক। প্রতিটি পণ্যের সঙ্গে রয়েছে বিশেষ নিরাপত্তা স্টিকার। তাতে দেওয়া আছে একটি QR CODE। মোবাইল ফোন দিয়ে এটি স্ক্যান করলে  ডি–লিংক এর পণ্যটি আসল কিনা তা যাচাই করার সুযোগ থাকবে। ডি-লিংক আসল ১০০% কপার ক্যাট-৬ নেটওয়ার্কিং ক্যাবল ও এক্সেসরিজ পণ্যের চেনার  জন্য  উপরের/নীচের ছবির মত QR CODE ষ্টিকার দেখে গ্রাহকদেরকে ক্রয় করার জন্য অনুরোধ করা যাচ্ছে এবং QR CODE ষ্টিকার বিহীন কোন পণ্য ক্রয় না করার জন্য অনুরোধ জানাচ্ছে । 

পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে ফোন: 01919566504 ও ইমেইল: aarafiq.shumon@in.dlink.com যোগাযোগ করতে পারেন। 

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি