বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
26.8 C
Dhaka

সিলিকন বিহীন যমুনা ফ্রিজে এবারের ঈদ

টেকভিশন২৪ ডেস্ক: আর মাত্র কয়েকটা দিন। মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা। পশুর হাটের পর এবার জমে ওঠেছে ফ্রিজের বাজার। ঈদের আগের ঘণ্টাগুলোতে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব উচ্চ গুণগতমানের ফ্রিজ বিক্রি হচ্ছে আশাতীত।

রেফ্রিজারেটর বা ফ্রিজ বর্তমান সময়ে আমাদের প্রাত্যহিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। ‘সকল প্রয়োজন আয়োজনে যমুনার পণ্য’ স্লোগানে যমুনা ইলেকট্রনিকস এখন বাংলাদেশের রেফ্রিজারেটর ও ফ্রিজার ক্যাটাগরিতে একটি কোয়ালিটি ব্র্যান্ড। যমুনা ইলেকট্রনিকস এর ফ্রিজ সেলস বিভাগের কর্মকর্তারা জানান, বর্তমানে ২৫০টিরও বেশি মডেলের ফ্রিজ তারা নিজস্ব অত্যাধুনিক ফ্যাক্টরিতে উৎপাদন করছে। আধুনিক যন্ত্রপাতি, অত্যাধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল, উন্নত কাঁচামাল ও প্রতিনিয়ত উদ্ভাবনী ও উৎকর্ষ সাধনের ফলে যমুনা এগিয়ে রয়েছে সামনের সারিতে।

সিলিকন জেল মানবদেহের জন্য ক্ষতিকর। খাদ্যমান ও নষ্ট করে এই জেল। অথচ দেশের বাজারে প্রচলিত ফ্রিজগুলো তৈরি হয় এই সিলিকন জেল দিয়ে। যমুনা ইলেকট্রনিকস এর হেড অব বিজনেস সাজ্জাদুল ইসলাম বলেন, “যমুনা ফ্রিজ উৎপাদন প্রক্রিয়ার কোথাও সিলিকন জেল ব্যবহার করা হয় না। আরেকটি অতিগুরুত্বপূর্ণ তথ্যের দিকে আমাদের দেশের অধিকাংশ ক্রেতাই নজর দেন না। বাজারের প্রচলিত অনেক ফ্রিজেই আর১৩৪এ গ্যাস ব্যবহূত হয়, যা মানবদেহ ও পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। যমুনার ফ্রিজগুলোয় আর৬০০এ গ্যাস ব্যবহূত হয়, যা পরিবেশবান্ধব ও মানবদেহের ক্ষতি করে না।”  সাজ্জাদুল ইসলাম আরও জানান, অত্যাধুনিক প্রযুক্তির অ্যান্টিব্যাক্টেরিয়াল গ্যাসকেট ব্যবহারের ফলে খাবারের মান ঠিক থাকার পাশাপাশি বিদ্যুৎ খরচ ৭০ শতাংশ কম হয়। তবে আন্তর্জাতিক গুণগত মান ঠিক রাখতে উৎপাদন ব্যয় অন্যদের তুলনায় অনেক বেশি হওয়া সত্ত্বেও যমুনার রেফ্রিজারেটর ও ফ্রিজার বাজারে প্রচলিত যেকোনো রেফ্রিজারেটর ও ফ্রিজারের তুলনায় কম মূল্যে ক্রেতাদের কাছে পৌঁছে যাচ্ছে।

যমুনা ইলেকট্রনিকস এর হেড অব রিটেইল আবুল কালাম আজাদ বলেন, “আমরা বিশ্বাস করি সংখ্যা নয়, গুণে ও মানে সেরা হওয়াই আসল কথা। তাই আমাদের রেফ্রিজারেটরে বিক্রয়োত্তর সার্ভিসের প্রয়োজন হয় না বললেই চলে। প্রতি পাঁচ বছরে কম্প্রেসর পরিবর্তনের হার ১ শতাংশের নিচে, যা বাজারে প্রচলিত অন্যান্য ফ্রিজের তুলনায় অনেক কম। সাধারণত রেফ্রিজারেটর বা হোম অ্যাপ্লায়েন্স উৎপাদন প্রক্রিয়ায় ৭-১০ শতাংশ ত্রুটি থাকে। কিন্তু যমুনা বাংলাদেশের একমাত্র রেফ্রিজারেটর ব্র্যান্ড, যার উৎপাদন ত্রুটি ১ শতাংশের নিচে।”

নিত্যনতুন চাহিদা ও গ্রাহক সন্তুষ্টির কথা মাথায় রেখে যমুনা অবিরত কাজ করে চলছে। দেশের সব জনগোষ্ঠীর ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে বিভিন্ন সাইজ, ডিজাইন, ধারণক্ষমতা ও দামে পাওয়া যাচ্ছে যমুনা রেফ্রিজারেটর। ১০ বছরের ওয়ারেন্টি ও দেশব্যাপী বিস্তৃত যমুনার সার্ভিস সেন্টারগুলোয় ক্রেতারা সহজেই বিক্রয়োত্তর সেবা নিতে পারবেন। সারা দেশে গ্রাহকের কাছে সেরা মানের পণ্য পৌঁছে দিতে অতিসত্বর বাংলাদেশের প্রতিটি থানায় যমুনা প্লাজা স্থাপন করা হবে।

বৈশ্বিক করোনার থাবা ও সাম্প্রতিক ইউক্রেন যুদ্ধের কারণে রেফ্রিজারেটর তৈরির কাঁচামাল, বিশেষ করে চিপ যন্ত্রাংশ সরবরাহে কিছুটা বিঘ্ন ঘটলেও দেশের চাহিদা বিবেচনায় উৎপাদন প্রক্রিয়া সচল রয়েছে যমুনার। শুধু তা-ই নয়, পরিবর্তিত পরিস্থিতিতেও পণ্যের অতিরিক্ত দাম না বাড়িয়ে ক্রেতাদের কাছে সাশ্রয়ী মূল্যে সরবরাহ করছে যমুনা। বিশাল এ কর্মযজ্ঞে দেশের হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে, যা দেশের উন্নয়নে ভূমিকা রাখছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি