বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
30 C
Dhaka

ইন্টারনেট ছাড়া যেভাবে ব্যবহার করা যাবে জিমেইল!

spot_img

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক : বিশ্বের অন্যতম জনপ্রিয় ইমেল মাধ্যম হল জিমেইল। গত বছরের পরিসংখ্যান অনুযায়ী ১.৮ বিলিয়নের বেশি ব্যবহারকারী রয়েছে জিমেইলের। এর মধ্যে ৭৫ শতাংশেরও বেশি মানুষ তাদের স্মার্টফোনেই জিমেইল ব্যবহার করেন। আর এই ইউজারদের কথা মাথায় রেখেই এবার গুগল কর্তৃপক্ষ অফলাইনে জিমেইল ব্যবহারের নতুন ফিচার নিয়ে এসেছে। অর্থাৎ ইন্টারনেট না থাকলেও আপনি আপনার জিমেইল ব্যবহার করতে পারবেন। মূলত মোবাইল ইউজারদের সুবিধার্থেই এই ফিচার চালু হয়েছে। কারণ ফোনে অনেক সময়েই ইন্টারনেট সমস্যা করে। অথচ গুরুত্বপূর্ণ ইমেল চেক করার ব্যাপার থাকে। তাই এবার থেকে ইন্টারনেট ছাড়াই ইমেল দেখার অপশন নিয়ে এসেছে গুগল কর্তৃপক্ষ। শুধুমাত্র জিমেইল চেক করা নয়, পাঠাতেও পারবেন গ্রাহক।

কীভাবে ইন্টারনেট না থাকলেও জিমেইল চেক করবেন

১। প্রথমে মেইল.গুগল.কমে যেতে হবে। গুগল কর্তৃপক্ষ জানিয়েছে গুগল ক্রোমেই একমাত্র এই জিমেইল অফলাইন কাজ করবে।

২। এবার নিজের জিমেইল অ্যাকাউন্টের ইনবক্সে ঢুকে প্রথমে সেটিংস অপশনে যেতে হবে। এরপর ‘see all settings’ অপশনে ক্লিক করতে হবে।

৩। এরপর ওই পেজে থাকা অফলাইনে ট্যাবে ক্লিক করতে হবে। তারপর Enable offline mail এই চেকবক্সে ক্লিক করতে হবে। এই চেকবক্সে ক্লিক করলেই জিমেইল ইউজারদের সামনে নতুন সেটিংসের অপশন খুলে যাবে।

৪। এবার সময়সীমা বেছে নেওয়ার পালা। অর্থাৎ কতদিনের জন্য আপনি ইমেল সিঙ্ক করতে চাইছেন, সেটা জিমেইলের মধ্যে বেছে নিতে হবে। এরপর আপনাকে এটাও দেখিয়ে দেওয়া হবে যে ডিভাইসে কতটা স্পেস রয়েছে। সেই সঙ্গে জানতে চাওয়া হবে সে আপনি ডিভাইসে অফলাইন জিমেইল ডেটা রাখতে চান, নাকি মুছে ফেলতে চান।

৫। তারপর ‘save change’ অপশন ক্লিক করলেই আপনার ডিভাইসে অফলাইন জিমেল অ্যাক্টিভেট হয়ে যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি