রবিবার, জুলাই ২৬, ২০২৬
26.6 C
Dhaka

সিলেটের বন্যাকবলিত এলাকায় ফ্রি টকটাইম ও ডেটা দিচ্ছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক সিলেটের বন্যাকবলিত এলাকার গ্রাহকদের বিনামূল্যে টক-টাইম ও ডেটা প্রদান করছে। সিলেট অঞ্চলের বাংলালিংক প্রিপেইড গ্রাহকরা প্রত্যেকে বিনামূল্যে ১০ মিনিট টক-টাইম ও ১০০ মেগাবাইট ডেটা পাবেন ৩ দিনের মেয়াদসহ। এছাড়া বন্যাকবলিত অঞ্চলের সকল প্রিপেইড গ্রাহকের অ্যাকাউন্টের মেয়াদ ৩০ দিন বৃদ্ধি করার পাশাপাশি ইমার্জেন্সি ব্যালেন্সের সীমা ২০০ টাকা করা হয়েছে।

ফ্রি মিনিট এবং ডেটা পেতে বাংলালিংক গ্রাহকদের ডায়াল করতে হবে *১২১*৯০০*৩#। এসএমএসের মাধ্যমে এই ক্যাম্পেইন সম্পর্কে গ্রাহকদেরকে জানানো হবে। শুধু লোকাল ফোন কলের ক্ষেত্রে ফ্রি টক-টাইম প্রযোজ্য। ফ্রি টক-টাইম ও ডেটার মেয়াদ শেষ হবার পর পূর্বের প্ল্যান অনুসারে গ্রাহকদের চার্জ করা হবে।

বাংলালিংক-এর চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, “বন্যাকবলিত এলাকায় যোগাযোগের গুরুত্ব বিবেচনা করে বাংলালিংক এই উদ্যোগ গ্রহণ করেছে। পরিবার ও কাছের মানুষের সাথে যোগাযোগ বজায় রাখতে সাহায্য করার পাশাপাশি সিলেট অঞ্চলে উদ্ধার অভিযানে সহায়ক হবে এই উদ্যোগ। আমাদের কর্মীরাও নেটওয়ার্ক ব্যবস্থা সচল রাখার জন্য নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন।”

সামাজিকভাবে দায়িত্বশীল একটি কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে বাংলালিংক দুর্যোগের সময়ে ক্ষতিগ্রস্ত জনপদের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

সর্বশেষ

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধানঃ এআই ওয়াশিং মেশিন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে বর্ষাকাল মানেই গ্রীষ্মের তীব্র গরম থেকে...

বাংলাদেশে কার্যক্রম শুরু করলো ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

টেকভিশন২৪ ডেস্ক: ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সেমিকন্ডাক্টর হতে পারে অর্থনীতির পরবর্তী চালিকা শক্তি: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি