রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
30 C
Dhaka

বন্যার্তদের ১০ মিনিটের সাথে ১০০ এমবি ফ্রি ইন্টারনেট দিলো রবি

টেকভিশন২৪ ডেস্ক: সিলেট ও সুনামগঞ্জে ভয়াবহ বন্যায় দেশের চার মোবাইল অপারেটর তাদের মোবাইল নেটওয়ার্ক সচল রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বন্যাদুর্গত গ্রাহকদের জরুরি যোগাযোগের জন্য ১০ মিনিট ফ্রি টকটাইম ও ১০০ এমবি ইন্টারনেট দিয়েছে রবি। এই টকটাইম ব্যবহার করে গ্রাহকরা যেকোনো লোকাল নাম্বারে কল করতে পারবেন।

আগামী ৩ দিন এই টকটাইমের মেয়াদ থাকবে। বন্যা পরিস্থিতি খারাপ থাকায় মোবাইলের ব্যলেন্স রিচার্জ করতে সমস্যার সন্মুখীন হচ্ছেন অনেক মোবাইল ব্যবহারকারী। এ জন্যই ফ্রি টকটাইম ও ইন্টারনেট সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে রবি এমনটাই জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বিটিআরসি।

বিটিআরসি আরোও জানায়, বন্যায় সিলেট , সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ এবং মৌলভীবাজারের মানুষ চরম দুর্ভোগের শিকার হয়েছেন। এ সকল এলাকায় চার মোবাইল অপারেটরের মোট তিন হাজার ৬১৭ বিটিএস রয়েছে। বন্যায় অনেক বিটিএস বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে বন্ধ হয়ে গেছে, যার ফলে মোবাইল নেটওয়ার্কে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। মোবাইল অপারেটরদের প্রচেষ্টায় সোমবার সন্ধ্যা পর্যন্ত ১ হাজার ১৪৬টি বিটিএস পুনরায় সচল করা হয়েছে।

বর্তমানে সকল অপারেটরদের মোট ৯৭৬টি বিটিএস বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে নেটওয়ার্কের বাহিরে রয়েছে। বাকি বিটিএস সচল করার জন্য জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

সর্বশেষ

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি