রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
30 C
Dhaka

সম্পর্ক রাখতে চান না ইলন মাস্কের সন্তান, করছেন নাম পরিবর্তন

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: নিজের জন্মসূত্রে পাওয়া নাম পরিবর্তনের জন্য আবেদন জানিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের ট্রান্সজেন্ডার কন্যা। নতুন লিঙ্গ পরিচয়ের পাশাপাশি বাবার সাথে কোনো সম্পর্কও রাখতে চান না তিনি, খবর রয়টার্সের।

তার ভাষ্যে, “আমি আমার জন্মদাতা পিতার সাথে কোনো উপায়ে, কোনোকিছুতেই সম্পর্কযুক্ত থাকতে চাই না।”

নিজের নতুন লিঙ্গ পরিচয়ের দিকে আলোকপাত করে গত এপ্রিলে সান্তা মনিকায় লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপ্রিম কোর্টে নাম পরিবর্তন এবং নতুন জন্ম সনদের জন্য পিটিশন করেন ইলন মাস্কের সন্তান। সম্প্রতি কয়েকটি অনলাইন গণমাধ্যম এ বিষয়টি তুলে ধরার পর সবার সামনে আসে।  

কিছুদিন আগেই ১৮ বছরে পা দিয়েছেন জাভিয়ের আলেক্সান্ডার মাস্ক (সাবেক নাম)। ফলে ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী এখন তিনি আদালতে আবেদন করার যোগ্য হয়েছেন। তাই পুরুষ লিঙ্গ পরিচয় বদলে নারী হিসেবে তাকে স্বীকৃতি দেওয়া এবং নতুন নাম রেজিস্টার করার জন্য আদালতে আবেদন করেন তিনি। অনলাইন ডকুমেন্টে তার নাম সংশোধন করা হয়েছে।

জাভিয়ের (সাবেক নাম) এর মা জাস্টিন মাস্কের সাথে ২০০৮ সালে বিচ্ছেদ ঘটে ইলন মাস্কের। কিন্তু টেসলার সিইও ও তার মেয়ের সম্পর্কে চিড় ধরার বিষয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি। সোমবার বার্তা সংস্থা রয়টার্স এক ইমেইলের মাধ্যমে এ বিষয়ে জানতে চাইলেও, মাস্কের আইনজীবি বা টেসলা মিডিয়া কার্যালয়, কেউই তাতে সাড়া দেননি।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

সর্বশেষ

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি