মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
29.4 C
Dhaka

সিলেটে ইন্টারনেট চালু রাখতে যুক্ত হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট

টেকভিশন২৪ ডেস্ক: বন্যাদুর্গত এলাকায় নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা সচল রাখতে সিলেট হাইটেক পার্কে রোববার ভিস্যাট (ছোট আকারের সংযোগযন্ত্র যা দ্বিমুখী ভূ-উপগ্রহকেন্দ্র হিসেবে কাজ করে) হাব তৈরি করা হয়েছে। এর মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সাথে সংযোগ স্থাপন শুরু হয়েছে। এমনটাই জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

গতকাল শনিবার বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড জানিয়েছে, বন্যাকবলিত সিলেট ও সুনামগঞ্জে জরুরি টেলিযোগাযোগ সেবা স্থাপনে ব্যবহৃত হতে যাচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সরাসরি তত্ত্বাবধানে সেনাবাহিনীকে ১২ সেট ভিস্যাট যন্ত্রপাতি দিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড, যার মাধ্যমে জরুরি টেলিযোগাযোগ সেবা স্থাপন করা হবে। এছাড়া বিভাগীয় কমিশনারের দপ্তরকে আরও ২৩ সেট ভিস্যাট যন্ত্রপাতি দেওয়ার কাজ এগিয়ে যাচ্ছে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, বন্যা উপদ্রুত এলাকায় নিয়োজিত সামরিক ও বেসামরিক প্রশাসনের চাহিদা অনুযায়ী আরও ভিস্যাট যন্ত্রপাতি সরবরাহ করা হতে পারে। মুঠোফোন কোম্পানিগুলো তাদের নেটওয়ার্ক পুনরুজ্জীবিত করার কাজেও বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহার করতে পারবে।

প্রসঙ্গত, ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জ এলাকা এখন পানির নিচে। এর ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে, নেই মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট। এতে বন্যাকবলিত এলাকার বাসিন্দরা কারো সাথে যোগাযোগ করতে পারছেন না। স্যাটেলাইট সংযোগ স্থাপনের মাধ্যমে বন্যাদুর্গত এলাকায় টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা সচল হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

বাধ্যতামূলক হলো ‘বাংলা কিউআর’ ব্যবহার

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ডিজিটাল লেনদেন আরও সহজ, নিরাপদ ও...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ই-নামজারিতে স্বাক্ষরবিহীন কিউআর কোডযুক্ত ডিসিআর ও খতিয়ান চালু

টেকভিশন২৪ ডেস্ক: ই-নামজারি প্রক্রিয়ায় প্রণীত খতিয়ান ও ডিসিআর-এর নতুন...

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: ব্যাক-টু-ব্যাক অফিস মিটিং, ব্যস্ত ডেডলাইনের চাপ, ক্লায়েন্ট...

ক্ষুদ্র ঋণের মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য ফোরজি ও ফাইভজি স্মার্টফোন কেনাকে...

সর্বশেষ

৭.৭ সুপার সেভিংস সেল: বর্ষাজুড়ে আরও সাশ্রয়ী হবে অনলাইন শপিং

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম বৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ...

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ফ্রি পাবে UITS শিক্ষার্থীরা

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)-এর ইনস্টিটিউশনাল...

পোশাকশ্রমিকদের ডিজিটাল সেবায় গ্রামীণফোন ও আপন বাজারের যৌথ উদ্যোগ

টেকভিশন২৪ ডেস্ক: একটি উদ্ভাবনী রিটেল ডিসট্রিবিউশন মডেলের মাধ্যমে বাংলাদেশের...

এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে স্বর্ণজয়ী বাংলাদেশ দলকে সংবর্ধনা

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে...

টেকনোর দাম কমায় স্মার্টফোন বাজারে নতুন গতি

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান বিশ্বে সেমিকন্ডাক্টর ও মেমোরি চিপের দাম...

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: ব্যাক-টু-ব্যাক অফিস মিটিং, ব্যস্ত ডেডলাইনের চাপ, ক্লায়েন্ট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি