শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
25 C
Dhaka

‘নগদ’র শাখা ব্যবস্থাপক গ্রেফতার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ডাক বিভাগের মোবাইলভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’র ডিস্ট্রিবিউশন ম্যানেজারের বিরুদ্ধে ১২ লাখ ১৩ হাজার ৮শ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার (১৫ জুন) দুপুরে অভিযুক্ত মো. ইব্রাহিম (২৯)কে চট্টগ্রাম আদালতে সোপর্দ করেছে পুলিশ।

এর আগে মঙ্গলবার (১৪ জুন) বিকেল সাড়ে ৩টায় রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নে চৌমুহনী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইব্রাহিম হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নুর আহম্মদ চেয়ারম্যান বাড়ির আবদুস সালামের ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, সোমবার (১৩ জুন) নগদ’র রাঙ্গুনিয়া অফিসের ডিএসও’দের কাছ থেকে ১২ লাখ ১৩ হাজার ৮শ টাকার হিসাব বুঝে নিয়ে রাউজান নোয়াপাড়া অফিসে টাকা জমা না করে আত্মগোপনে চলে যান তিনি। এরপর থেকে মোবাইলও বন্ধ রাখেন। পরে প্রতারণামূলক অর্থ আত্মসাতের অভিযোগ এনে মঙ্গলবার রাউজান থানায় এজাহার দায়ের করেন ডিস্ট্রিবিউশন পরিচালক (রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, ফটিকছড়ি ও কাপ্তাই থানা) মো. সাহিনুর ইসালাম। এরপর উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিস্ট্রিবিউশন পরিচালক (মো. সাহিনুর ইসালাম বলেন, নগদ’র ১২ লাখ ১৩ হাজার ৮শ’ টাকা নিয়ে আত্মগোপনে চলে যান ডিস্ট্রিবিউশন ম্যানেজার ইব্রাহিম। পরে তার সঙ্গে যোগাযোগ করে কথাবার্তায় গরমিল পরিলক্ষিত হওয়ায় বিষয়ে প্রতিষ্ঠানের এমডি মহোদয়কে অবহিতপূর্বক থানায় এজাহার দায়ের করি।

এ প্রসঙ্গে মামলার তদন্তকারী অফিসার উপ-পরিদর্শক খোরশেদ আলম বলেন, ‘নগদ নামে একটি প্রতিষ্ঠানের ডিস্টিবিউশন ম্যানেজারের বিরুদ্ধে ১২ লাখ ১৩ হাজার ৮শ’ টাকা প্রতারণামূলক অর্থ আত্মসাতের অভিযোগ এনে থানায় এজাহার দিলে মামলা রুজু করা হয়। মামলার তদন্ত চলমান। আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা...

সর্বশেষ

আইটিইএস শিল্পের উন্নয়নে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বাক্কো কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

অভিভাবকদের আরও তথ্য দেবে টিকটকের নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচার

টেকভিশন২৪ ডেস্ক: কিশোর-কিশোরীরা টিকটকে কী ধরনের কনটেন্ট দেখছে, কত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি