মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
34 C
Dhaka

২১ হাজার এমএএইচ ব্যাটারির ফোন, এক চার্জে ৯৪ দিন !

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান সময়ে স্মার্টফোনের চার্জ থাকা নিয়ে কমবেশি সবারই সমস্যার মুখোমুখি হতে হয়। সাধারণ ব্যবহার কিংবা ইন্টারনেট ব্যবহারের ফলে ফোনের চার্জ দ্রুত ফুরিয়ে যায়। এই সমস্যার সমাধান দিতে ২১,০০০ এমএএইচ ব্যাটারি স্মার্টফোন চলে এসেছে বাজারে। একবার চার্জে (স্টান্ডবাই মোডে) টানা ৯৪ দিন ব্যাকআপ পাওয়া যাবে।

চীনের মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান ওকিটেল নতুন এই স্মার্টফোন উন্মোচন করেছে। ওকিটেল ডব্লিউপি১৯ মডেলের এই ফোনের প্রধান আকর্ষণই হচ্ছে ২১ হাজার এমএএইচ ব্যাটারি।

ওকিটেল দাবি করেছে, এক চার্জে তাদের এই ফোনে ৩৬ ঘণ্টা ভিডিও দেখা যাবে। সপ্তাহের পর সপ্তাহ এই ফোন ব্যবহার করা যাবে। কথা বলা যাবে একটানা ১২২ ঘণ্টা, গান শোনা যাবে ১২৩ ঘণ্টা।

৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লের ফোনটিতে থাকছে মিডিয়াটেক হেলিও জি৯৪ চিপসেট। ফোনে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সুবিধা রেখেছে ওকিটেল।

অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে থাকছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এছাড়া ২০ মেগাপিক্সেল সনি নাইট ভিশন সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ব্যবহার হয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে থাকছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।

২১,০০০ এমএএইচ ব্যাটারি চার্জ হতে সঙ্গে থাকছে ২৭ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনটি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে ৪ ঘণ্টা।

এই সপ্তাহের জনপ্রিয়

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)...

বিকাশের তিন সেবা পেল বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে (২০২৬) ৩টি...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক জ্বালানি সংকটে তেল চালিত বাইক বা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি