বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
28 C
Dhaka

নারী শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তিতে আগ্রহী করতে স্কিলস ডেভেলপমেন্ট বুটক্যাম্প

টেকভিশন২৪ ডেস্ক: আন্তর্জাতিক গার্লস ইন আইসিটি দিবস উপলক্ষ্যে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের উদ্যোগে ২৯ ও ৩০ মে ২০২২ তারিখে হাইস্কুল ও কলেজ পড়ুয়া ১৫ জন মেয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত হল গার্লস ইন আইসিটি স্কিল ডেভেলপমেন্ট বুটক্যাম্প।

মূলত নারী শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তিতে আগ্রহ বৃদ্ধির পাশাপাশি দক্ষ করে তুলতে আয়োজিত হয় ক্যাম্পটি।

ডেভেলপমেন্ট বুটক্যাম্প

পরিচয় পর্বের মাধ্যমে শুরু হয় দুইদিনের আইসিটি বুটক্যাম্প। এসময় উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশলান বাংলাদেশের ক্যাম্পেইন ম্যানেজার সেমন্তী মোনজারি ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারন সম্পাদক মুনির হাসান। এরপর কম্পিউটারের প্রাথমিক ধারণা দেয়ার পাশাপাশি দুইদিনের বিভিন্ন সেশনে মেয়েদেরকে গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং, মাইক্রসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ইত্যাদি বিষয়ে হাতে কলমে প্রশিক্ষন দেয়া হয়। দুইদিন ধরে এসব দক্ষতা শেখার পাশাপাশি হাতে কলমে অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা তথ্য প্রযুক্তি জগতের নানা মাধ্যম সম্পর্কে জানে। সেশনগুলোতে শিক্ষার্থীদের প্রশিক্ষন প্রদান করেন তথ্য প্রযুক্তিতে দক্ষ ব্যাক্তিবর্গ।

ডেভেলপমেন্ট বুটক্যাম্প

পুরো ক্যাম্পের মূল উদ্দেশ্য ছিলো কেন মেয়েদের প্রযুক্তি ভিত্তিক দক্ষতা প্রয়োজন এবং কিভাবে এই দক্ষতাগুলো অর্জন করা সম্ভব। ক্যাম্পের অংশগ্রহণকারী সাদিয়া আক্তার শিলা বলে, “এর আগে কখনো ল্যাপটপ দিয়ে এতো কাজ করার সুযোগ হয়নি। এই ক্যাম্পে এসে প্রথমবারের মত কম্পিউটারের এতো ব্যবহার সম্পর্কে জেনেছি”। বিডিওএসএন এর প্রধান নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা জানান, মেয়ে শিক্ষার্থীদের নিয়ে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাথে এমন আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। প্রযুক্তি খাতে মেয়েদের সংখ্যা বৃদ্ধিতে এরকম যৌথ আয়োজনে আমাদের চেষ্টা অব্যহত থাকবে।

গতকাল সনদপত্র বিতরনের মাধ্যমে দুইদিনের এই ক্যাম্পেটি শেষ হয়।  

 

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

সর্বশেষ

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটক বাজার চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে (এসএমই)...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি