শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
28.8 C
Dhaka

কর্মী হয়রানি ও বকেয়া পরিশোধ না করায় অপো বাংলাদেশের এমডিসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

টেকভিশন২৪ প্রতিবেদক: কর্মক্ষেত্রে হয়রানি এবং যৌন পীড়নের অভিযোগ উঠেছে অপো বাংলাদেশের এমডিসহ শীর্ষ পর্যায়ের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে। আর এই উকিল নোটিশ করেছেন তাদেরই বাংলাদেশি এক সহকর্মী (বর্তমানে সাবেক), যিনি অপো বাংলাদেশের পাবলিক রিলেশন ম্যানেজার, ব্র্যান্ডিং ছিলেন।

যিনি ২০২১ সালের জুন মাসে বাংলাদেশ কমিউনিকেশন ইক্যুপমেন্ট কোম্পানি লিমিটেড (অপো) এবং পাঁচ কর্মকর্তাকে আইনি নোটিসও বেতন বোনাস সহ মোট ১০ লাখ টাকার বেশি বকেয়া পরিশোধ না করার বিষয়েও অভিযোগ  দিয়েছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিষ্টার হাফিজুর রহমান খান অভিযোগকারীর পক্ষে ওই নোটিস পাঠান। কিন্তু আজ পর্যন্ত অভিযোগকারী কোনো বিচার পাননি বরং নানাভাবে হয়রানির শিকার হয়েছেন। অভিযুক্তরা হলেন, অপো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং, হিউম্যান রিসোর্স ম্যানেজার এলেক্স, হিউম্যান রিসোর্স এবং এডমিন ডিজিএম মোসাম্মৎ সুরাইয়া আক্তার, প্লানিং/ব্র্যান্ডিং ম্যানেজার উইদার এবং অ্যাসিসট্যান্ট ম্যানেজার ব্র্যান্ডিং জাফরুল আবেদিন রকি। এরমধ্যে উইদার চাকরি চলে চায়না ফিরে গেছেন। আর সুরাইয়া আক্তারও চাকরি ছেড়ে দিয়েছেন, যাকে নিয়ে শুধু দাপ্তরিক অসহযোগিতার অভিযোগ তার।

আআইনি নোটিস এর অংশবিশেষ

অভিযোগকারী নোটিসে তাকে যৌন পীড়ন এবং কর্মক্ষেত্রে হয়রানি করার জন্য উল্লেখিত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা বা পদক্ষেপ চান। সেখানে তিনি অপোর কাছে ১০ লাখ ২৫ হাজার টাকা পাওনার বিষয়েও ছাড়পত্র চান। নোটিস পাওয়ার তিন দিনের মধ্যে ব্যবস্থা চান। এছাড়া নোটিসে তিনি বলেন, তার চরিত্র হননের চেষ্টায় অপপ্রচার বা গুজব চালানো হচ্ছে, যে বিষয়ে পর্যাপ্ত প্রমাণ তার কাছে রয়েছে। নির্যাতনের অভিযোগকারী ওই কর্মকর্তা বলেন, অনেক চেষ্টার পরও আমি বিচার পাইনি, পাওনাও পাইনি। নতুন চাকরিতে যোগদানের পর বিষয়টি নিয়ে আর এগুতে পারিনি । কিন্তু আমি বিচার চাই।

তিনি বলেন, অনেক বিষয়ে অনেক অনিয়ম-দূর্নীতি রয়েছে। বাংলাদেশে তারা অবৈধ কার্যক্রমের সঙ্গে যুক্ত । তারা সরকারের ট্যাক্স ফাঁকি দিচ্ছে, মানি লন্ডারিং করছে- এমন অনেক অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

যৌন হয়রানির অভিযোগসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে অপো বাংলাদেশের কাছে জানতে চাওয়া হয়। অপো বাংলাদেশের পক্ষে ব্লাকবোর্ড স্ট্র্যাটেজিস এশিয়াটিক ৩৬০ জবাব দেয়। যেখানে অনেক অভিযোগের মাধ্য দুটি বিষয়ে আংশিক উল্লেখ থাকলেও এ যৌন হয়রানির বিষয়ে কোনো বক্তব্য নেই।

এতে দেখা যায়, অপোর মতো একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশসহ পৃথিবীর যে দেশেই অপো তাদের কার্যক্রম পরিচালনা করে সেখানকার দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। প্রতিটি অংশীদারদের স্বার্থ রক্ষার্থে অপো সব সময় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে’। সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিষ্টার মোহাম্মদ হাফিজুর রহমান খান জানান, এই যৌন হয়রানির ও নোটিশে ভুক্তভোগী উল্লেখিত বেতন বোনাস সহ মোট ১০ লাখ টাকার বেশি পাওয়া রয়েছে অপো বাংলাদেশ কোম্পানির কাছে। অভিযোগ ধামাচাপা দেয়ার অনেক চেষ্টা করেছে অপো। প্রতিষ্ঠানটির উচিত ছিলো ব্যবস্হা নেয়ার কিন্তু তারা তা করেনি। বিদেশি একটি কোম্পানি দেশে এমন কার্যাকলাপ তো গ্রহণযোগ্য নয়।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি