সোমবার, জুলাই ২৭, ২০২৬
27.5 C
Dhaka

ফোরজি কাভারেজ ও নেটওয়ার্ক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে বাংলালিংক ও হুয়াওয়

টেকভিশন২৪ ডেস্ক: নেটওয়ার্ক আধুনিকায়নের লক্ষ্যে দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক হুয়াওয়ে-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস ও হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড-এর চিফ এক্সিকিউটিভ অফিসার প্যান জুনফেং বাংলালিংক-এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর পক্ষ থেকে চিফ টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন অফিসার হুসেইন তুর্কার, নেটওয়ার্ক সার্ভিস ম্যানেজমেন্ট ডিরেক্টর হাসনাত রেজা মাহবুব আলম এবং প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই চেইন ডিরেক্টর কে এম জাকারিয়া। হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ টেকনিক্যাল অফিসার কেভিন স্যু, চিফ অপারেটিং অফিসার তাও গুয়াংইয়াও, এবং অ্যাকাউন্ট ডিরেক্টর মিজানুর রহমান খান চৌধুরী।

এই চুক্তির আওতায় আগামী পাঁচ বছরে বাংলালিংক-এর ফোরজি কাভারেজ বৃদ্ধি ও নেটওয়ার্ক সক্ষমতা বাড়ানোর জন্য হুয়াওয়ে-এর উন্নত নেটওয়ার্ক সামগ্রী ও প্রযুক্তি অবকাঠামো ব্যবহার করা হবে। বাংলালিংক সম্প্রতি মোট স্পেকট্রামের পরিমাণ ৮০ মেগাহার্জে উন্নীত করেছে, যা দেশব্যাপী ফোরজি সম্প্রসারণের প্রচেষ্টায় সহায়ক হবে।

বাংলালিংক ও হুয়াওয়ে-এর চুক্তি স্বাক্ষর
বাংলালিংক ও হুয়াওয়ে-এর চুক্তি স্বাক্ষর

বাংলালিংক-এর চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস বলেন,”সারা দেশে দ্রুত গতির ইন্টারনেট ও উন্নত ডিজিটাল সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলালিংক নেটওয়ার্ক আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে। এই প্রচেষ্টায় হুয়াওয়ে-এর মতো বিশ্বমানের প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠানকে সহযোগী হিসেবে পেয়ে আমরা আনন্দিত। আমি বিশ্বাস করি, তাদের প্রযুক্তিগত সহায়তা ও নতুন স্পেকট্রাম নিয়ে আমরা দুই অঙ্কের প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে সক্ষম হবো।”

হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড-এর চিফ এক্সিকিউটিভ অফিসার প্যান জুনফেং বলেন,”হুয়াওয়ে ২৩ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়নে সহায়তা করে আসছে। বাংলালিংক-এর নেটওয়ার্ক সক্ষমতা বৃদ্ধির এই উদ্যোগের অংশ হতে পেরে আমরা আনন্দিত। আমাদের উন্নত নেটওর্য়াক সল্যুশন তাদের এই প্রচেষ্টাকে ত্বরান্বিত করবে। এই চুক্তির ফলে বাংলালিংক গ্রাহকরা আরও ভালো নেটওয়ার্ক ব্যবহারের অভিজ্ঞতা পাবেন।”

সারা দেশে উন্নত ফোরজি সেবা প্রদানের লক্ষ্যে বাংলালিংক চলতি বছরে ৩,০০০টি নতুন টাওয়ার স্থাপন করবে। 

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

সর্বশেষ

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’

টেকভিশন২৪ ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয় ও স্বয়ংক্রিয় আলোকসজ্জা প্রযুক্তিভিত্তিক পণ্য...

প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের...

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

টেকভিশন২৪ ডেস্ক: আজকাল নতুন একটি স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু...

বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন এনেছে মটোরোলা।...

দুর্যোগের সময় ভুল তথ্য ঠেকাতে টিকটকের নতুন টুল

টেকভিশন২৪ ডেস্ক: বন্যা পরিস্থিতি সম্পর্কে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি