মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
28 C
Dhaka

ঈদ উৎসবে দারাজের ‘ঈদ শপিং ফেস্ট’

টেকভিশন২৪ ডেস্ক: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ক্রেতাদের কেনাকাটায় বাড়তি মাত্রা যোগ করতে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ (https://www.daraz.com.bd/) দুর্দান্ত অফারসমৃদ্ধ ঈদ শপিং ফেস্ট ক্যাম্পেইন চালু করেছে। ক্যাম্পেইনটি ১২ই এপ্রিল থেকে শুরু হয়ে ২ রা মে পর্যন্ত চলবে; যেখানে ক্রেতারা ফ্যাশন, ইলেকট্রনিকস, লাইফস্টাইল ও হোম অ্যাপ্লায়েন্স সহ বিভিন্ন ক্যাটাগরির পণ্যসমূহের ওপর নানা ধরনের ছাড় সুবিধা উপভোগ করতে পারবেন।   

এ ক্যাম্পেইন চলাকালীন সময়ে ক্রেতারা প্রি-পেমেন্ট ভাউচার, হট ডিলস, মেগা ডিলস (সর্বোচ্চ ১২০০০ টাকা পর্যন্ত), সারপ্রাইজ ফ্রি শিপিং হাওার, মিস্টারি বক্স সহ নানা অফার ও ভাউচার সুবিধা পাবেন।  

গ্রাহকদের পেমেন্টের সুবিধার্থে পুরো ক্যাম্পেইন জুড়ে থাকছে দারাজের প্রিপেমেন্ট পার্টনার- বিকাশ এর ১০% ক্যাশব্যাক অফার। এছাড়াও পেমেন্ট পার্টনার হিসেবে থাকছে লঙ্কাবাংলা ফাইন্যান্স, এইচএসবিসি, প্রাইম ব্যাংক লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক। যাদের মাধ্যমে প্রিপেন্টে গ্রাহকরা ১০% পর্যন্ত মুল্যছাড় উপভোগ করতে পারবেন।

নতুন এ ক্যাম্পেইন চালুর ক্ষেত্রে ক্রেতাদের অগ্রাধিকার দেয়ার বিষয়টি উল্লেখ করে দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “সহজে পণ্য কেনাকাটার মাধ্যমে ক্রেতাদের সন্তুষ্টি অর্জনের বিষয়টিকে আমরা সর্বাধিক প্রাধান্য দিয়ে থাকি। ঈদুল ফিতর বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে বড় উৎসব। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের মানুষের উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তুলতে আমরা ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফারের এ ক্যাম্পেইন নিয়ে আসতে পেরে অন্যন্ত আনন্দিত। এর মাধ্যমে ক্রেতারা সহজেই অনলাইন থেকে পছন্দের পণ্য কিনে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে পারবেন।”  ঈদ শপিং ফেস্ট                 

এ ক্যাম্পেইন নিয়ে দারাজ বাংলাদেশের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) মো. তাজদীন হাসান বলেন, “দেশের সকল মানুষ উৎসবমুখর পরিবেশে ঈদুল ফিতর উদযাপন করে। আসন্ন ঈদে আমাদের ক্রেতাদের কেনাকাটার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে আমরা ঈদ শপিং ফেস্ট ক্যাম্পেইন চালু করেছি। ঈদ শপিং ফেস্ট ক্যাম্পেইনটিতে দেশজুড়ে থাকা আমাদের ক্রেতারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে বলে আমরা প্রত্যাশা করছি। এ ক্যাম্পেইনের আওতায় ক্রেতারা আকর্ষণীয় ছাড়ে তাদের পছন্দের পণ্য কিনতে পারবেন।”  

এ ক্যাম্পেইনটির ডায়মন্ড স্পন্সর হিসেবে রয়েছে লোটো, রিয়েলমি, বাটা, স্টুডিও এক্স ( ম্যারিকো), স্যাভলন (এসিআই) এবং ডেটল (রেকিট বেনকিজার)। পাশাপাশি, ক্যাম্পেইনটির প্ল্যাটিনাম স্পন্সর হিসেবে রয়েছে সিঙ্গার, ভিশন, মোশন ভিউ, ফ্যাব্রিলাইফ, প্যারাস্যুট ন্যাচারালে ( ম্যারিকো), গোদরেজ, ম্যাগি ( নেসলে) ও লাইজল (রেকিট বেনকিজার)। এছাড়াও, ক্যাম্পেইনটির গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে শাওমি গ্লোবাল স্টোর, সিকেইন, রঙ্গন হারবালস, ফার্নিকম, লিভিংটেক্স, টিপি-লিংক, ডেল, ফোকালুর, রিবানা, ট্রেন্ডজ, ইমামি ও হায়ার।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

সর্বশেষ

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি