শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
27.1 C
Dhaka

সাইবার নিরাপত্তা খাতে পেশাদার জনবলের বিশাল ঘাটতি: সফোসের জরিপ

  টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট :পরবর্তী প্রজন্মের সাইবার সিকিউরিটির গ্লোবাল লিডার সফোস গবেষণা প্রতিষ্ঠান টেক রিসার্চ এশিয়ার (টিআরএ) সহযোগিতায় আজ ‘এশিয়া প্যাসিফিক ও জাপানে সাইবার সিকিউরিটির ভবিষ্যৎ” শীর্ষক একটি সমীক্ষা প্রতিবেদনের তৃতীয় সংস্করণ প্রকাশ করেছে। সমীক্ষা প্রতিবেদনে সাইবার নিরাপত্তার বিষয়ে বোর্ডরুম সচেতনতার অভাব এবং র‍্যানসমওয়্যার বৃদ্ধির বিষয়টি উঠে এসেছে। সেখানে প্রতিষ্ঠানের নির্বাহীরা মনে করছেন, এসবের প্রভাব এবং এ খাতে খরচ বৃদ্ধি সত্ত্বেও তাদের কোম্পানি কখনই সাইবার আক্রমণের শিকার হবে না।

সাইবার সিকিউরিটি বিষয়ক শিক্ষা একটি সমস্যা, যার শুরু হয় উচ্চ পর্যায় থেকেই গত ১২ মাসে এশিয়া প্যাসিফিক এবং জাপানের (এপিজে) প্রতিষ্ঠানগুলোতে সাইবার নিরাপত্তা ব্যয় এবং নিজেদের মূল্যায়ন করা সক্ষমতার পরও মাত্র ৪০ শতাংশ কোম্পানি বিশ্বাস করে তাদের জনবল সত্যিই সাইবার নিরাপত্তার বিষয়টি বোঝে। ৬০ শতাংশ উত্তরদাতা বলেছেন, সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা ভেন্ডররা তাদেরকে সঠিক তথ্য সরবরাহ করেনি। ফলে তারা তাদের এক্সিকিউটিভদের সে তথ্য দিয়ে সহায়তা করতে পারেননি।

এ ছাড়া ৮৮ শতাংশ কোম্পানি মনে করে তাদের সাইবার সিকিউরিটি নিয়ে বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে এবং আগামী ২৪ মাসে তাদের কর্মী ও নেতৃত্বকে বিষয়টি নিয়ে সচেতন ও শিক্ষিত করে তুলতে কাজ করবে তারা।

চলমান শিক্ষা ও সচেতনতা ক্যাম্পেইনে এপিজে অঞ্চলের প্রতিষ্ঠানগুলোর শীর্ষ দুটি উদ্বেগের কারণ শনাক্ত করা হয়েছে; এর একটি ফিশিং বা হোয়েলিং অ্যাটাক এবং আরেকটি দুর্বলতা বা আপোস করা কর্মীদের তথ্যপ্রমাণ।

সফোস এপিজে অঞ্চলের গ্লোবাল সল্যুশন ইঞ্জিনিয়ার অ্যারন বুগাল বলেন, ‘এমন র‍্যানসমওয়্যার আক্রমণ চলতে থাকলে আরও জটিল হয়ে উঠবে পরিস্থিতি, এ ক্ষেত্রে প্রতিষ্ঠানের দরকার প্রকৃত শিক্ষা বিষয়ক সাইবার সিকিউরিটি প্রোগ্রাম হাতে নেয়া। বর্তমান প্রতিক্রিয়াগুলো আমরা দেখেছি, সেখানে দেখা যাচ্ছে, একটি আক্রমণ, পরে আবারও আক্রমণ এবং আবারও আক্রমণের সুযোগ…আর এটাই সাইবার আক্রমণকারীদের চক্রের একটা স্ট্র্যাটেজি। যা বারবার সাইবার সিকিউরিটির বিষয়টিকে পেছনে ফেলে দেয়। সে জন্য প্রায়োরিটি নির্ধারণ করে একেবারে শীর্ষ পর্যায় থেকে এই কাজ শুরু করতে হবে। সেই সঙ্গে এক্সিকিউটিভদের একটা নির্দেশনাও দিতে হবে, করতে হবে সচেতনতায় বিনিয়োগ এবং পুরো অর্গানাইজেশনের সবাইকে শিক্ষিত করতে হবে।’

দক্ষতার ঘাটতিতে ধ্বংসযজ্ঞ
দক্ষতার ঘাটতি পুরো অঞ্চল জুড়ে প্রতিষ্ঠানগুলোর একটি মূল ফোকাসের ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। জরিপ করা সংস্থাগুলোর ৭৩ শতাংশ বলছে, আগামী ২৪ মাসে সাইবার সিকিউরিটি কর্মী নিয়োগের ক্ষেত্রে তাদের কিছু সমস্যা থেকেই যাচ্ছে, আর মাত্র ২৬ শতাংশ বলছে, তারা বিষয়টি নিয়ে একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

ফেরারির ডিজাইনে ইনফিনিক্স নোট ৬০ আলট্রা

টেকভিশন২৪ ডেস্ক: ফেরারির মতো বিলাসবহুল গাড়ির ডিজাইনের জন্য পরিচিত...

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আইসিটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস...

সর্বশেষ

মার্সেল পণ‌্য কিনলে ঘরভর্তি পণ্য ফ্রি, বিদেশ ভ্রমণসহ নানা অফার

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের পণ্য ক্রয়ে...

ইতিহাস গড়ে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: একসময় ল্যাপটপে স্পর্শসংবেদনশীল বা টাচস্ক্রিন প্রযুক্তির ধারণাকে...

ট্রাস্ট ব্যাংকের সেভিংস, লোনসহ বিভিন্ন সেবা এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক: এবার বিকাশ অ্যাপে যুক্ত হলো ট্রাস্ট ব্যাংকের...

রাজধানীতে দ্বিতীয়বারের মতো শুরু হলো রিনিউয়েবল এনার্জি ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: নিজস্ব সম্পদের ওপর ভিত্তি করে টেকসই, স্থিতিশীল...

টফিতে যুক্ত হলো হাজারের বেশি নতুন কনটেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফিতে যুক্ত...

আইফোন ডুওর পর্দায় ফাটল: বাজারে আসার পরই বড় বিপাকে অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলের বহুল প্রতীক্ষিত প্রথম ভাঁজযোগ্য (ফোল্ডেবল) স্মার্টফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি