শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
28.2 C
Dhaka

আইএসপিএবি’র ইসির অভিষেক অনুষ্ঠানে মন্ত্রী , প্রতিমন্ত্রী ও এমপিদের অংশগ্রহন

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ১৬ মার্চ ২০২২ তারিখ রোজ বুধবার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর নবনিবার্চিত কার্যনির্বাহী পরিষদের “ অভিষেক অনুষ্ঠান” বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার (বিআইসিসি) হল অব ফেইম, আগারগাঁও, শের—ই—বাংলা নগর ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফা জব্বার, মন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তিনি তার বক্তব্যে প্রথমেই জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে এই আয়োজনের জন্য নবনিবার্চিত কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন ,  আইএসপি প্রতিষ্ঠানের যৌক্তিক দাবিগুলির প্রতি সমর্থন করে ভ্যাট সংক্রান্ত ও আইএসপি প্রতিষ্ঠানকে আইটিইএস এর আওতায় অন্তর্ভূক্ত করার জন্য যে সমস্যাগুলো আছে এ ব্যাপারে এনবিআর ও অর্থমন্ত্রনালয়ের এর সাথে কথা বলে সমস্য সমাধানের চেষ্ঠা করবেন বলে আশ্বাস প্রধান করেন এবং দ্রুতগতির ইন্টারনেট সেবা মানুষের দৌড়গোড়ায় পৌছে দেয়ার জন্য যে সব প্রতিবন্ধকতা আছে তা দূড় করার জন্য মন্ত্রনালয় ও বিটিআরসি কাজ করবে।

বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জুনাইদ আহ্মেদ পলক, এমপি, প্রতিমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, তিনি প্রথমেই নবনিবার্চিত কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করে  তার বক্তব্যে বর্তমান সরকারের তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বিস্তারিত তুলে ধরেন। আইএসপিএবি সভাপতি মহোদয়ের দাবীর প্রতি একাত্বতা প্রকাশ করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় মন্ত্রীমহোদয়কে সাথে নিয়ে ভ্যাট সংক্রান্ত বিষয় ও আইএসপি প্রতিষ্ঠানকে আইটিইএস এর আওতায় অন্তর্ভূক্ত করার জন্য এক সঙ্গে কাজ করার কথা জানান। তিনি আরো বলেন আইসিটি উপদেষ্ঠা সজিব ওয়াজেদ জয় বলেছেন যারযার দায়িত্ব শুধূমাত্র সেই পালন করবে,  তাছাড়া  আইএসপিদের লাস্ট মাইল কানেক্টিভিটি প্রদানের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে, চর এলাকায় এবং পাহাড়ী এলাকার ঘরে ঘরে দ্রুতগতির ইন্টারনেট পেঁৗছে দেয়ার লক্ষ্যে কাজ করছে সরকার এবং আশাবাদ ব্যক্ত করে বলেন আমরা ও আইএসপিএবি এক সাথে কাজ করার মাধ্যমে খুব দ্রুতই এটি করতে সম্ভব হবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন নজরুল ইসলাম বাবু, এমপি, মো: খলিলুর রহমান, সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং শ্যাম সুন্দর সিকদার, চেয়ারম্যান, বিটিআরসি। তাছাড়া আরো উপস্থিত ছিলেন, তথ্যপ্রযুক্তির সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ, তথ্য ̈প্রযুক্তিবিদ, নিবার্চন ও আপীল বোর্ডের সদস্য এবং আইএসপিএবি এর ২০০০ জন সম্মানিত সদস্যবৃন্দ এবং নবনিবার্চিত কার্যনির্বাহী পরিষদের সাইফুল ইসলাম সিদ্দিক, সিনিয়র সহ—সভাপতি, আইএসপিএবি, মো: আনোয়ারুল আজিম, সহ—সভাপতি, আইএসপিএবি,  মো: আব্দুল কাইউম রাশেদ, যুগ্ম—মহাসচিব, আইএসপিএবি, মোহাম্মদ আনোয়ার হোসেন, যুগ্ম—মহাসচিব—০১, আইএসপিএবি, মো: আসাদুজ্জামান , কোষাধ্যক্ষ, আইএসপিএবি, মাহবুব আলম, পরিচালক, আইএসপিএবি, মো: জাকির হোসাইন, মপরিচালক, আইএসপিএবি, সাকিফ আহমেদ, পরিচালক, আইএসপিএবি, এ এম কামাল উদ্দীন আহমদ সেলিম, পরিচালক, আইএসপিএবি, ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন, পরিচালক, আইএসপিএবি, মো: নাছির উদ্দিন, পরিচালক, আইএসপিএবি।

অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন নবনিবার্চিত সভাপতি মো: ইমদাদুল হক, তিনি তার বক্তব্যে আইএসপি শিল্পের সার্বিক সফলতা, প্রতিবন্ধকতা, চাহিদা এবং উত্তরণের বিষয়ে কয়েকটি দাবি তুলে ধরে বলেন আইএসপি প্রতিষ্ঠানকে আইটিইএস এর অন্তর্ভূক্ত করা, ইন্টারনেট এর উপর ভ্যাট প্রত্যাহার, বিটিআরসির আবেদন সম্পুর্ণ অনলাইন করা, অবৈধ আইএসপিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা এবং গ্রাম পযার্য়ে দ্রুতগতির ইনটারনেট সেবা পৌছে দেয়ার মাধ্যম ইনফো—সরকার থ্রী সঠিক বাস্তবায়ন ও এনটিটিএন এর স্বল্প মূল্য নিধার্রণ করতে পারলে খুব দ্রুত ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বাংলাদেশের ঘরে ঘরে পৌছে যাবে এবং মানুষ এর সুফল পাবে। স্বাগত বক্তব্য রাখেন নবনিবার্চিত সেক্রেটারী জেনারেল নাজমুল করিম ভূঁঞা। অনুষ্ঠানটি সন্ধ্যা ৬:০০ ঘটিকায় শুরু হয়ে নবনিবার্চিত কমিটির পরিচয় পর্ব, প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্য শেষে রাত্র ৯:০০ ঘটিকায় ডিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে শেষ হয়। পরিশেষে নবনিবার্চিত কমিটি রাত্র ১২:০১ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০২ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবসের কেক কাটার মাধ্যমে সমাপ্তি ঘোষনা করা হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি