মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
26 C
Dhaka

কর্মীদের বেতন ও পরিবেশকদের সাথে লেনদেনে বিকাশের সল্যুশন ব্যবহার করবে বসুন্ধরা

টেকভিশন২৪ ডেস্ক: যেকোনো সময় আরো সহজে, স্বচ্ছতা, নিরাপত্তার সাথে কর্মীদের বেতন-ভাতা বিতরণ ও পরিবেশকদের (ডিলার ও ডিস্ট্রিবিউটর) সাথে লেনদেনে এখন থেকে বিকাশের বিজনেস সল্যুশন ব্যবহার করবে দেশের অন্যতম বৃহৎ ব্যবসায়ী শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের দুইটি প্রতিষ্ঠান – বসুন্ধরা পেপার মিলস লিঃ ও বসুন্ধরা মাল্টি পেপার ইন্ডাস্ট্রিজ লিঃ।

এ লক্ষ্যে আজ রাজধানীর একটি হোটেলে উভয় প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এর আওতায়, বসুন্ধরা গ্রুপ তাদের এই দুইটি প্রতিষ্ঠানের কর্মীদের বেতন ও দৈনিক ভাতা, রিটেইল কমিশন বিতরণে ‘বিকাশ ডিজবার্সমেন্ট সল্যুশন’ ব্যবহার করবে।

পাশাপাশি, দেশজুড়ে এক হাজারের বেশি ডিলার ও ডিস্ট্রিবিউটরের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা সংগ্রহ করবে প্রতিষ্ঠানদ্বয়। একইভাবে, প্রায় পাঁচ লক্ষ খুচরা বিক্রেতার কাছ থেকেও বিকাশে টাকা সংগ্রহ ও প্রদান করার সেবা পাবে বসুন্ধরা। ফলে ছুটির দিনসহ যেকোনো দিন যেকোনো সময় লেনদেন সুবিধা থাকায় গুরুত্বপূর্ণ এই ব্যবসায়িক অংশীদারদের সাথে নিরবচ্ছিন্ন লেনদেন সেবা তৈরি হবে।

বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস-চেয়ারম্যান সাফওয়ান সোবহান ও বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।  

সময় ও ব্যবস্থাপনা খরচ সাশ্রয়ী হওয়ায় এবং স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত হওয়ায় বিকাশ পে-রোল সল্যুশন ব্যবহার করে কর্মীদের সরাসরি বেতন-ভাতা দেওয়া জনপ্রিয়তা পেয়েছে। বিকাশে বেতন দেওয়ার সেবা গ্রহণ করায় একদিকে কর্মীরা যেমন সহজে বেতন-ভাতা পাচ্ছেন, অন্যদিকে ক্যাশ টাকার ঝামেলা দূর হওয়ায় সামগ্রিক বেতন ব্যবস্থাপনা আরো সহজ ও সাশ্রয়ী হয়েছে। বর্তমানে দেশের প্রায় আট শতাধিক প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে তাদের কর্মীদের বেতন-ভাতা পরিশোধ করছে।

অন্যদিকে, সারাদেশে ছড়িয়ে থাকা ডিস্ট্রিবিউটর ও রিটেইলাররাও দেশের যেকোনো প্রান্তে বসে সহজে ও নিরাপদে তাদের ব্যবসায়িক লেনদেন করতে পারেন কোন ঝামেলা ছাড়াই।

উল্লেখ্য, আশির দশকের শুরুতে যাত্রা শুরু করা বসুন্ধরা গ্রুপ এখন বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। আবাসন ব্যবসা দিয়ে শুরু করে বাংলাদেশে বর্তমানে গ্রুপটির পেপার, টিস্যু ও হাইজিন পণ্য, সিমেন্ট, এলপি গ্যাস, শিপিং, অয়েল এন্ড গ্যাস, ফুড এন্ড বেভারেজ, মিডিয়া, ট্রেডিং সহ প্রায় ৪০টির অধিক অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি