মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
26.3 C
Dhaka

নারী দিবসে সিনেসিস আইটি চালু করলো “শি কোর্ড” প্রোগ্রাম

টেকভিশন২৪ ডেস্ক: আজকে ৮ ই মার্চ, আন্তর্জাতিক নারী দিবস ২০২২। এবারের প্রতিপাদ্য ‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’।

এই উপলক্ষে বাংলাদেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান সিনেসিস আইটি প্রোগ্রামিংয়ে মেয়েদের অংশগ্রহণ বাড়াতে আয়োজন করছে “SheCode: Tech Leaders of Tomorrow” প্রোগ্রাম। 

বছরজুড়ে সিনেসিস আইটি বাংলাদেশের সব স্বনামধন্য ইউনিভার্সিটি থেকে সেরা ট্যলেন্টদের কোডিং-এ উৎসাহিত করবে এবং সামনে নিয়ে আসার চেষ্টা করবে। “SheCode” উদ্যোগের লক্ষ্য হল আইসিটি  খাতে বিশেষ করে কোডিং এ মেয়েদের উল্লেখযোগ্য উপস্থিতি নিশ্চিত করা এবং ভবিষ্যতের নেতৃত্ব দানের জন্য তাদের স্বপ্ন পূরণ করতে অনুপ্রাণিত করা। 

প্রোগ্রামের  উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিনেসিস আইটির বিসনেস সল্যুশন বিভাগের প্রধান নাজিয়া আক্তার বলেন, “বিগত বছরগুলোতে বাংলাদেশের আইসিটি খাতে মেয়েদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। সিনেসিস আইটির প্রত্যেক বিভাগে আমরা মেয়েদের অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা শুরু থেকেই কাজ করে যাচ্ছি। যার ধারাবাহিকতায় আজকের এই SheCode প্রোগ্রাম। এই উপলক্ষ্যে  সিনেসিস আইটির প্রতিনিধিগণ বাংলাদেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করবে এবং কোডিং- কে ক্যারিয়ার হিসেবে বেছে নিতে আরও বেশী মেয়েদের অনুপ্রাণিত করবেন।”

সিনেসিস আইটি বিশ্বাস করে এই নারীরাই আগামী দিনে আইসিটি ইন্ডাস্ট্রিকে সামনে থেকে নেতৃত্ব দিবে।

এ প্রসঙ্গে সিনেসিস আইটির গ্রুপ সিইও রুপায়ন চৌধুরী বলেন,” সিনেসিস আইটি নারীবান্ধব একটি প্রতিষ্ঠান। বর্তমানে আমাদের বিভিন্ন বিভাগে শতকরা প্রায় ৪০ শতাংশ নারী কাজ করছেন। প্রোগ্রামিং এ নারীদের অংশগ্রহণ আরো বাড়ানোর জন্য ভবিষ্যৎ আইসিটি লিডার তৈরি করার জন্যই আমাদের এই উদ্যোগ।” 

কোডিং কে যার পেশা হিসেবে বেছে নিতে চান এবং বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান সিনেসিস আইটিতে কাজ করতে চান সেসব আগ্রহীগণ যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় career@synesisit.com.bd

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি